জেলখানা একটি নিরাপদ স্থান। অথচ অন্য একটি বাহিনী জেলের ভেতর ঢুকে নৃশংসভাবে হত্যাকাণ্ড ঘটিয়েছে, এটা পৃথিবীর ইতিহাসে বিরল।
১৯৭৫ এর ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করার মাত্র ৩ মাসের মাথায় ৩ নভেম্বর ঢাকার কেন্দ্রীয় জেলে- বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার প্রধানসহ জাতীয় চার নেতাকে নৃশংসভাবে হত্যা করা হয়।
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা আওয়ামী লীগের আয়োজনে শুক্রবার (৩ নভেম্বর) জেল হত্যা দিবস পালন করা হয়েছে। এ-উপলক্ষ্যে দিন সকাল ৮ টায় আ.লীগ দলীয় অফিস চত্বরে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে জাতীয়, শোক ও দলীয় পতাকা উত্তোলন শেষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এছাড়াও সারাদিন দোয়া মাহফিরসহ নানান কর্মসূচির মাধ্যমে দিনটিকে পালন করে উপজেলা আওয়ামী লীগ। এতে এলাকাবাসী ও আমন্ত্রিত অতিথিরা অংশগ্রহন করেন।
বিকালে দলীয় কার্যালয়ে উপজেলা আ.লীগ সভাপতি অধ্যাপক সইদুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আ.লীগ সাধারণ সম্পাদক তাজউদ্দিন আহম্মেদ, সহ সভাপতি জবায়দুর রহমান, পৌর মেয়র মোস্তাফিজ রহমান, যুগ্ন সাধারণ সম্পাদক আহম্মদ হোসেন বিপ্লবসহ অনেকেই। এছাড়াও উপজেলা, পৌর, ইউনিয়ন আ.লীগ ও তার সহযোগী সংগঠনের বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
শেষে বঙ্গবন্ধু, জেল হত্যা দিবস নিহত জাতীয় ৪ নেতাসহ সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।
ঢাকারিপোর্ট২৪.কম/এসপি/আরএএম