ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌরসভা এলাকাকে ঝুকিপূর্ণ শিশুশ্রম মুক্ত ঘোষনা করা হয়েছে।
এ উপলক্ষে পৌরসভার আয়োজনে রবিবার (২৯অক্টোবর) দুপুরে পৌর কার্যালয় হলরুমে ইএসডিও সিএলএমএস প্রকল্পের সহযোগিতায় আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
পৌরমেয়র মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, প্যানেল মেয়র মতিউর রহমান, পৌর আ.লীগ সভাপতি জাহাঙ্গীর আলম সরকার।
এছাড়াও, প্রকল্প সমন্বয়কারী মোস্তফা কামাল, প্রকল্প ম্যানেজার আকলিমা খাতুন, প্রেমদীপ প্রকল্প ম্যানেজার খাইরুল আলম, প্রেসক্লাব সভাপতি মোবারক আলী, শ্রমিক নেতা আমজাদ হোসেন প্রমুখ ব্যক্তিবর্গ উপস্থিত হয়ে বক্তব্য রাখেন।
সভায় বক্তারা শিশুশ্রমকে জাতীয় ও আন্তর্জাতিক আইনে নিষিদ্ধ হওয়াসহ শিশুশ্রমকে না বলতে নানান যুক্তি তুলে ধরেন। এবং উপজেলা রাণীশংকৈলকে ঝুকিপূর্ণ শিশুশ্রম মুক্ত ঘোষণা করেন।
পরে ঝুকিপূর্ণ শিশুশ্রম নিরসন কার্যক্রমের অংশ হিসাবে ১২ জন শিশুকে স্কুলমুখী করতে ১২টি স্কুল ব্যাগ ও শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।
ঢাকারিপোর্ট২৪.কম/এসপি/আরএএম