শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬

১৫ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬

১৫ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : ঠাকুরগাঁও

পীরগঞ্জে ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী আটক 


DhakaReport24.com || 2022-03-15 17:33:45
পীরগঞ্জে ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী আটক 

ঠাকুরগাওয়ের পীরগঞ্জে ৯৮ বোতল ভারতীয় ফেন্সিডিল সহ রতন কুমার রায় নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১৩। মঙ্গলবার (১৫ মার্চ) সকালে উপজেলার জাবরহাট বাজার এলাকায় তাকে আটক করা হয়।

পীরগঞ্জ থানার পরিদর্শক জাহাঙ্গীর আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৩ দিনাজপুর সিপিসি-১ এর সদস্যরা পীরগঞ্জ উপজেলার জাবরহাট বাজার এলাকায় অভিযান চালায়।

এ সময় বাঁশগাড়া গ্রামের চন্দন মোহন রায়ের ছেলে রতন কুমার রায়কে আটক করে এবং তার সাথে থাকা ব্যাগ তল্লাসী করে ৯৮ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করে। এ ঘটনায় র‌্যাবের নায়েব সুবেদার ফুল মিয়া বাদী হয়ে রতনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন। রতন একজন মাদক ব্যবসায়ী বলে জানায় থানা পুলিশ।

ঢাকারিপোর্ট২৪.কম/এনআই/আরএএম