মৌলভীবাজার শহরের বনবিথি এলাকায় একটি দোকানের তালা ভেঙে সয়াবিন তেল চুরির অভিযোগ উঠেছে।
বুধবার (৯ মার্চ) দিবাগত রাতে সুমাইয়া বনবিথি এলাকার ভ্যারাইটিজ স্টোরে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ভোরের দিকে মানুষ লক্ষ করেন যে বনবিথি এলাকার সুমাইয়া ভ্যারাইটিজ স্টোরের সামনে একটি ট্রাক দাঁড়িয়ে আছে। তখন বিষয়টিকে মানুষ স্বাভাবিক ভাবে নিয়েছিলেন। তবে সকালে যখন মালিক দোকানে আসেন তখন দেখতে পান তালা ভেঙে সয়াবিন তেলসহ অনেক মালামাল চুরি হয়ে গেছে।
দোকানের মালিক শাহেদ বলেন, আমাদের দোকানের তেলসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র চুরি হয়েছে। প্রায় ৫০ হাজার টাকার মালামাল চুরি হয়েছে। পুলিশকে খবর দিলে তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি আরো বলেন, থানায় একটি অভিযোগ দেওয়া হয়েছে।
এ বিষয়ে মৌলভীবাজার মডেল থানার ওসি ইয়াসিনুল হক বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্তকরে আইনী ব্যবস্থা নেওয়া হবে।
ঢাকারিপোর্ট২৪/এএন/আরএএম