বৃহস্পতিবার, নভেম্বর ১২, ২০২৬

২৮ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, নভেম্বর ১২, ২০২৬

২৮ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : মৌলভীবাজার

মৌলভীবাজারে ভ্রাম্যমান অভিযানে ৫ প্রতিষ্ঠানকে জরিমানা


DhakaReport24.com || 2022-03-08 20:30:30
মৌলভীবাজারে ভ্রাম্যমান অভিযানে ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

মৌলভীবাজারের বড়লেখায় ভোজ্যতেলের বাজারে অনিয়মের দায়ে ৫ ব্যবসা প্রতিষ্ঠানকে ১ লাখ ৩৭ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সুত্রে জানা যায়, জাতীয়  ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন এর নেতৃত্বে র‌্যাব-৯ ফোর্সের সহযোগিতায় মঙ্গলবার (৮ মার্চ ) মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার রতুলী বাজার, মৌলভীবাজার রোড, উত্তর বাজারসহ বিভিন্ন জায়গায় নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর প্রতিষ্ঠান ও ভোজ্য তেলের পাইকারী ও খুচরা ব্যবসায়ীদের প্রতিষ্ঠানে ভ্রাম্যমান অভিযান পরিচালনা করা হয়।      

অভিযানে অতিরিক্ত দামে তেল বিক্রয় করা, তেল মজুদ রেখে তেলের কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করা, পাইকারি ব্যবসায়ী কর্তৃক খুচরা ব্যবসায়ীদের ক্রয় ভাউচার প্রদান না করা, মূল্য তালিকা প্রদর্শন না করা, অতিরিক্ত দামে পাইকারী ব্যবসায়ী কর্তৃক খুচরা ব্যবসায়ীদের কাছে ভোজ্য তেল বিক্রয় করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে রতুলী বাজারে অবস্থিত কাওসার ভেরাইটিজ ষ্টোরকে ২০ হাজার টাকা, জননী ষ্টোরকে ২০ হাজার টাকা, মৌলভীবাজার রোডে অবস্থিত ভাই ভাই ষ্টোরকে ২ হাজার টাকা, উত্তর বাজারে অবস্থিত হক ব্রাদার্সকে ৫০ হাজার টাকা, মেসার্স মুজিব এ- ব্রাদার্সকে ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়। আজকের অভিযানে মোট ৫ টি প্রতিষ্ঠানকে সর্বমোট ১ লক্ষ ৩৭ হাজার টাকা জরিমান করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন জানান, অভিযানকালে বিশেষ করে ভোজ্য তেলের পাইকারি ব্যবসায়ীদের মূল্য তালিকা প্রদর্শন পুর্বক  ক্রয় ভাউচার সংগ্রহ করে খুচরা ব্যবসায়ীদের ন্যায্য মূল্যে তেল সরবরাহের পাশাপাশি পাকা ক্রয় ভাউচার প্রদানের জন্য নির্দেশনা দেওয়া হয়।

ঢাকারিপোর্ট২৪.কম/এনআই/আরএএম