শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : মৌলভীবাজার

কাজে পৌঁছে দেয়ার কথা বলে কিশোরীকে ধর্ষণ, গ্রেপ্তার ধর্ষক


কুলাউড়া (মৌলভীবাজার)প্রতিনিধি
DhakaReport24.com || 2022-02-18 21:16:00
কাজে পৌঁছে দেয়ার কথা বলে কিশোরীকে ধর্ষণ, গ্রেপ্তার ধর্ষক

মৌলভীবাজারের কুলাউড়ায় ধর্ষণ মামলার অভিযুক্ত এক ব্যাক্তিকে  গ্রেফতার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত ব্যাক্তি উপজেলার বরমচাল চা বাগান এলাকার মৃত রাম দরিয়া দাসের পুত্র রাজু চামটা দাস (২৬)

জানা যায়, ১৪ ফেব্রুয়ারী বরমচাল চা বাগানে এক  কিশোরীকে (১৫) মাটি কাটার কাজে নিয়ে পৌছে দেওয়ার কথা বলে উপজেলার ভূকশিমইল ইউপির বাদে ভূকশিমইল গ্রামের পানাই নদীর পশ্চিম পাড়ে ধানী জমিতে নিয়ে জোরপূর্বক ভাবে ধর্ষন করে রাজু ।

ঘটনায় কিশোরীর মাতা বাদী হয়ে থানায় ধর্ষন মামলা দায়ের করলে অভিযান পরিচালনা করে ১৭ ফেব্রুয়ারী রাতে বরমচাল চা বাগান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে কুলাউড়া থানার অফিসার ইনচার্জ বিণয় ভূষণ রায় জানান, গ্রেফতারকৃত আসামীকে ১৮ ফেব্রুয়ারী সকালে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে ।

ঢাকারিপোর্ট২৪ডটকম/সাকা/আরএএম