বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : মৌলভীবাজার

মৌলভীবাজারে চাচার হাতে দুই ভাতিজি নিহত


DhakaReport24.com || 2025-06-04
 মৌলভীবাজারে চাচার হাতে দুই ভাতিজি নিহত

মৌলভীবাজারে জমি নিয়ে বিরোধে চাচার বিরুদ্ধে দুই ভাতিজিকে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন ওই দুই তরুণী মা। তাকে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।  

মঙ্গলবার (৩ জুন) বিকেল পাঁচটার দিকে জেলার কমলগঞ্জ উপজেলার  ৯ নম্বর ইসলামপুর ইউনিয়নের দক্ষিণ কাঠালকান্দি গ্রামে এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন- শারমিন আক্তার ও মাছুমা বেগম। তারা ওই গ্রামের আবু মিয়ার মেয়ে।

অভিযুক্তর নাম মাসুক আলী ও তার স্ত্রী রাহেনা বেগম। তারা সম্পর্কে নিহত দুই তরুণীর চাচা ও চাচী।

কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবু জাফর মো. মাহফুজুল কবির  জানান, বিকেলে জমি নিয়ে বিরোধে দুই পরিবারের কথা কাটাকাটির হয়। এক পর্যায়ে চাচা মাসুক আলী, চাচী রাহেনা বেগমসহ আরও কয়েকজন মিলে ধারালো অস্ত্র দিয়ে তাদের ভাতিজি ও তাদের মা হাজেরা খাতুনকে এলোপাথাড়ি কোপায়। এতে ঘটনাস্থলে শারমিন মারা যায়। আশঙ্কাজনক অবস্থায় মাসুমা বেগমকে কমলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন। এসময় তাদের মায়ের অবস্থার অবনতি হলে সদর হাসপাতালে পাঠানো হয়। 

তিনি জানান, ঘটনার পরই মাসুক ও তার পরিবার পালিয়ে গেছে। তাদের আটকের চেষ্টা চলছে।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম