শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

>> আন্দোলনে ‘ঘোলা পানিতে মাছ শিকারের’ উদ্দেশ্য সফল হবে না: রিজভী

>> তুরস্কের পার্লামেন্টে মক্কা প্রতিরক্ষা চুক্তি অনুমোদন

>> পুলিশ সদস্যদের পিটিয়ে বাসে তুলে ক্যাম্পাসে নিয়ে গেলেন কুবি শিক্ষার্থীরা

>> দেশের সব কারাগারের জন্য ৭ দফা নির্দেশনা

আপনি পড়ছেন : ভিডিও

সোমালিয়া উপকূলে নোঙর করেছে জিম্মি জাহাজ এমভি আব্দুল্লাহ


DhakaReport24.com || 2024-03-14 15:24:45



সোমালিয়া উপকূলে নোঙর করেছে জিম্মি জাহাজ এমভি আব্দুল্লাহ

ভারত মহাসাগর থেকে জলদস্যুদের হাতে জিম্মি বাংলাদেশি জাহাজ ‘এমভি আব্দুল্লাহ’ সোমালিয়ার উপকূলে নোঙর করেছে বলে জানিয়েছেন নৌ পরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমডোর মোহাম্মদ মাকসুদ আলম।

বৃহস্পতিবার (১৪ মার্চ) সকালে অপহরণ হওয়া জাহাজটির উদ্ধার প্রক্রিয়া নিয়ে বিভিন্ন সরকারি দফতর প্রধান ও মার্চেন্ট জাহাজ মালিক এবং অফিসার্স এসোসিয়েশন একসঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠক করেন। বৈঠক শেষে মোহাম্মদ মাকসুদ আলম সাংবাদিকদের জানান, সোমালিয়া উপকূলে নোঙর করেছে জাহাজটি।

তিনি আরও জানান, যেহেতু এখন জাহাজটি সোমালিয়া উপকূলে নোঙর করেছে, আমরা আশা করছি, কোনো না কোনো সময়ে অপহরণকারিরা জাহাজের মালিকপক্ষের সঙ্গে যোগাযোগ করবে। তারপরই আমরা কৌশল ঠিক করবো, কীভাবে আলোচনায় যাবে। এখন আমরা চিন্তা করছি, জাহাজে যারা অবস্থান করছে তারা এবং জাহাজটি যেন নিরাপদ থাকে সে বিষয়টি নিয়ে।

এর আগে সকাল ৬ টায় সোমালিয়ার গারাকাড উপকূল থেকে ২০ মাইল দূরে ছিল জাহাজটি। ইন্টারন্যাশনাল মেরিটাইম ব্যুরোর তথ্য অনুযায়ী, আজ (১৪ মার্চ) সকাল ৬টা পর্যন্ত জাহাজটি গারাকাড উপকূল থেকে ৭২ কিলোমিটার দূরে অবস্থান করছিল। তবে জাহাজটি ধীরে চলছে বলে ধারণা মার্চেন্ট মেরিন অফিসার্স এসোসিয়েশনের।

গত মঙ্গলবার (১২ মার্চ) বাংলাদেশ সময় দুপুর দেড়টার দিকে ভারত মহাসাগরে বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহর নিয়ন্ত্রণ নেয় জলদস্যুরা। চট্টগ্রাম ভিত্তিক কেএসআরএম গ্রুপের মালিকানাধীন  কোম্পানি এসআর শিপিং জাহাজটির মালিক। 
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম