বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

>> ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের পরিবর্তন চান ভোটাররা : ভ্যান্স

>> ৮ শতাধিক পর্যটক নিয়ে সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু

>> ইয়েমেনে সৌদির ব্যাপক হামলা, নিহত ২০

>> জুলাই হত্যা মামলায় গ্রেফতার ইকবাল সোবহান

>> জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত

>> মেট্রোরেলসহ তিন প্রকল্পে দক্ষিণ কোরিয়ার অর্থায়ন চায় বাংলাদেশ

>> একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

>> প্রমাণ মিলেছে যৌন হয়রানির রিপোর্ট কখনই প্রকাশ করবে না বিসিবি

>> মার্কিন ভোটাররা বিরক্ত হলে ইসরাইলে গিয়ে প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প

আপনি পড়ছেন : বীমা

বীমা খাতে আমাদের টার্গেট বাস্তবায়ন হয়নি: আইডিআরএ চেয়ারম্যান


DhakaReport24.com || 2022-03-27 17:23:00
 বীমা খাতে আমাদের টার্গেট বাস্তবায়ন হয়নি: আইডিআরএ চেয়ারম্যান

বীমা খাতে আমাদের টার্গেট ছিল ২০২১ সালে জিডিপির ৪% অবদান রাখবে বীমা কিন্তু আমরা সেই টার্গেট বাস্তবায়ন করতে পারিনি বলে মন্তব্য করেছেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তপক্ষ (আইডিআরএ)'র চেয়ারম্যান ড. এম মোশাররফ হোসেন। তিনি বলেন, বঙ্গবন্ধু এই সেক্টরে কাজ করেছেন। এই সেক্টর নিয়ে আমাদের ব্যাপক কাজ করতে হবে।

বীমা মালিকদের সংগঠন বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশন (বিআইএ) আয়োজিত ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক নেতৃত্ব এবং সুবর্ণজয়ন্তীতে দেশের উন্নয়ন’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি বক্ত্যবে এসব কথা বলেন আইডিআরএ চেয়ারম্যান ড. এম মোশাররফ হোসেন।

তিনি বলেন, বীমা সেক্টরে অর্থনীতিতে অবদান ০.৪ শতাংশ। এটা কেন ০.৪% থাকবে। এটা হওয়া উচিত উন্নত দেশের মতো ২০ থেকে ২৫ শতাংশ। অন্যদেশে জিডিপির ২০% আসে বীমা থেকে। সেখানে আমাদের অবদান ০.৪ শতাংশ।

তিনি আরও বলেন, দেশ যেভাবে এগিয়ে যাচ্ছে, আমরা যদি সেভাবে এগিয়ে যেতে না পারি তাহলে আমরা সবদিক থেকেই লজ্জিত হব। বলা যায় যে, আমাদের ঋণ অপরিশোধিত থাকবে। একদিক হচ্ছে জাতির পিতা আমাদের সেক্টরে ছিলেন। আরেক দিক হচ্ছে সব সেক্টর যেভাবে এগোচ্ছে, সেভাবে যদি আমরা না এগোতে পারি আসলে সেটা আমাদের সাথে যায় না।

আইডিআরএ চেয়ারম্যান বলেন, এখাতে আমাদের টার্গেট ছিল ২০২১ সালে জিডিপির ৪% অবদান রাখবে বীমা কিন্তু আমরা সেই টার্গেট বাস্তবায়ন করতে পারিনি।

দেশে অনেকগুলো টার্গেট মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাস্তবায়ন হয়েছে। ২০৩০ আমাদের দেশ মধ্যম আয়ের দেশ টার্গেট নির্ধারণ করা হয়েছে। সেখানে আমরা যদি ৩০ কোটি পলিসি টার্গেট নির্ধারণ করি। ২০৪১ সালে মধ্যে ৪১ কোটি পলিসি টার্গেট নির্ধারণ করা হয়। তাহলে জিডিপিতে আমাদের অবদান ২০৩০ সালে ১০% এবং ২০৪১ সালে ২০ থেকে ২৫% হতে পারে।

তিনি আরও বলেন, বঙ্গবন্ধু ন্যাশনাল ইন্স্যুরেন্স ইনস্টিটিউট সেখানে আমাদের টার্গেট করতে হবে যে, এখানে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার এডুকেশন রেন্ডার করা হবে। বিদেশ থেকে লোকেরা এসে এখানে পড়াশোনা করবে। কারণ মাইক্রো ইন্স্যুরেন্স কিন্তু বাংলাদেশের প্রথম চালু হয়েছিল, পৃথিবীর কেউ কিন্তু মাইক্রো ইন্স্যুরেন্স আবিষ্কার করেনি। তাহলে কেন অন্যান্য দেশের মানুষেরা বাংলাদেশে এসে শিক্ষা অর্জন করবে না।

বীমা মালিকদের সংগঠন বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশেন (বিআইএ)  আয়োজিত এই আলোচনা সভায় সংগঠনটির প্রেসিডেন্ট শেখ কবির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে দেশের সকল লাইফ ও নন-লাইফ বীমা কোম্পানির চেয়ারম্যান, পরিচালক ও মুখ্য নির্বাহী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ঢাকারিপোর্ট২৪.কম/এনআই/আরএএম