মঙ্গলবার, নভেম্বর ১০, ২০২৬

২৬ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

মঙ্গলবার, নভেম্বর ১০, ২০২৬

২৬ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরিকাঘাত, অভিযুক্ত ইমন গ্রেপ্তার

>> বগুড়ায় ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে মহাসড়কে অগ্নিসংযোগ

>> কোনো হুমকির কাছে নতি স্বীকার করবে না ইরান : পেজেশকিয়ান

>> তুরস্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী

>> ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র-ইসরাইলের যুদ্ধ কার্যত শেষ: ট্রাম্প

>> মালিবাগ-মৌচাকে একাধিক ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক

>> বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি: তারেক রহমান

>> ফার্মগেট মেট্রো স্টেশনের নিচে যাত্রীবাহী বাসে আগুন

>> পাসপোর্ট চাওয়া শেখ হাসিনার পলিটিক্যাল স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর

>> নতুন পাসপোর্টের আবেদন করেছেন শেখ হাসিনা: রয়টার্স

আপনি পড়ছেন : আদালত ও প্রশাসন

৫ মামলায় সাবেক মেয়র আইভীর জামিন স্থগিত


DhakaReport24.com || 2025-11-12
৫ মামলায় সাবেক মেয়র আইভীর জামিন স্থগিত

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে পোশাকশ্রমিক মিনারুল হত্যা মামলাসহ পাঁচটি মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে হাইকোর্টের দেওয়া জামিনাদেশ স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত।

বুধবার (১২ নভেম্বর) রাষ্ট্রপক্ষের জামিন স্থগিত চেয়ে করা আবেদনের শুনানি শেষে আপিল বিভাগের বিচারপতি মো. রেজাউল হকের চেম্বার আদালত এ আদেশ দেন।

এদিন আদালতে আইভীর পক্ষে শুনানিতে ছিলেন ব্যারিস্টার সারা হোসেন ও অ্যাডভোকেট মোতাহার হোসেন সাজু। এ ছাড়া রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনিক আর হক।

এর আগে, রোববার (৯ নভেম্বর) বিচারপতি এ এস এম আব্দুল মোবিন ও বিচারপতি সগীর হোসেনের হাইকোর্ট বেঞ্চ বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে পোশাক শ্রমিক মিনারুল হত্যাসহ ৫ মামলায় আইভীর জামিন রায় ঘোষণা করেন। এদিন তার জামিন বিষয়ে রুল যথাযথ ঘোষণা করে এ রায় দেন আদালত। পরে একই দিন তার জামিন স্থগিত চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ।

গত ৯ মে সেলিনা হায়াৎ আইভীকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। পরে আদালতে হাজির করলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। পরবর্তীতে গত ২৭ মে মিনারুল হত্যা মামলায় ২ দিনের রিমান্ড শেষে আদালত তাকে আবারও কারাগারে পাঠান। একপর্যায়ে জামিন আবেদন করলে গত মে মাসে পোশাক শ্রমিক মিনারুল হত্যা মামলায় সেলিনা হায়াৎ আইভীর জামিন আবেদন নামঞ্জুর করেন আদালত।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম