মঙ্গলবার, নভেম্বর ১০, ২০২৬

২৬ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

মঙ্গলবার, নভেম্বর ১০, ২০২৬

২৬ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> বিশ্ববাজারে স্বর্ণের দাম কমল

>> কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরিকাঘাত, অভিযুক্ত ইমন গ্রেপ্তার

>> বগুড়ায় ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে মহাসড়কে অগ্নিসংযোগ

>> কোনো হুমকির কাছে নতি স্বীকার করবে না ইরান : পেজেশকিয়ান

>> তুরস্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী

>> ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র-ইসরাইলের যুদ্ধ কার্যত শেষ: ট্রাম্প

>> মালিবাগ-মৌচাকে একাধিক ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক

>> বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি: তারেক রহমান

>> ফার্মগেট মেট্রো স্টেশনের নিচে যাত্রীবাহী বাসে আগুন

>> পাসপোর্ট চাওয়া শেখ হাসিনার পলিটিক্যাল স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর

আপনি পড়ছেন : আদালত ও প্রশাসন

ডিএমপির সাবেক কমিশনার হাবিবসহ ৫ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল


DhakaReport24.com || 2025-08-07
ডিএমপির সাবেক কমিশনার হাবিবসহ ৫ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল

জুলাই গণ-অভ্যুত্থানের সময় রাজধানীর রামপুরা এলাকায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ পাঁচজনকে আসামি করে প্রসিকিউশনের পক্ষ থেকে আজ বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সংশ্লিষ্ঠ শাখায় আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) দাখিল করা হয়। প্রসিকিউটর ফারুক আহাম্মদ সাংবাদিকদের এ তথ্য জানান। এরআগে গত ৩১ জুলাই চিফ প্রসিকিউটর কার্যালয়ে এই প্রতিবেদন দাখিল করে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।

এ মামলার বাকি চার আসামি হলেন ডিএমপির খিলগাঁও অঞ্চলের সাবেক অতিরিক্ত উপকমিশনার (এডিসি) মো. রাশেদুল ইসলাম, রামপুরা থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মশিউর রহমান, রামপুরা থানার সাবেক উপপরিদর্শক (এসআই) তারিকুল ইসলাম ভূঁইয়া ও রামপুরা পুলিশ ফাঁড়ির সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) চঞ্চল চন্দ্র সরকার। পাঁচ আসামির মধ্যে শুধু চঞ্চল গ্রেপ্তার আছেন। বাকি চার আসামি পলাতক।

৭ আগস্ট, বুধবার প্রসিকিউটর মো. মিজানুল ইসলাম সাংবাদিকদের বলেছিলেন, গণ-অভ্যুত্থানের সময় রামপুরায় একটি ভবনের কার্নিশে ঝুলে থাকা এক ছাত্রকে গুলি করা, একটি শিশুর মাথায় গুলি লাগা এবং শিশুটির দাদি নিহতের ঘটনায় মামলাটি হয়। মামলার তদন্ত প্রতিবেদন গত ৩১ জুলাই চিফ প্রসিকিউটর কার্যালয়ে দাখিল করে তদন্ত সংস্থা। তদন্ত প্রতিবেদনটি যাচাই-বাছাই করে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হবে। আজ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করল প্রসিকিউশন।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম