মঙ্গলবার, নভেম্বর ১০, ২০২৬

২৬ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

মঙ্গলবার, নভেম্বর ১০, ২০২৬

২৬ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরিকাঘাত, অভিযুক্ত ইমন গ্রেপ্তার

>> বগুড়ায় ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে মহাসড়কে অগ্নিসংযোগ

>> কোনো হুমকির কাছে নতি স্বীকার করবে না ইরান : পেজেশকিয়ান

>> তুরস্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী

>> ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র-ইসরাইলের যুদ্ধ কার্যত শেষ: ট্রাম্প

>> মালিবাগ-মৌচাকে একাধিক ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক

>> বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি: তারেক রহমান

>> ফার্মগেট মেট্রো স্টেশনের নিচে যাত্রীবাহী বাসে আগুন

>> পাসপোর্ট চাওয়া শেখ হাসিনার পলিটিক্যাল স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর

>> নতুন পাসপোর্টের আবেদন করেছেন শেখ হাসিনা: রয়টার্স

আপনি পড়ছেন : আদালত ও প্রশাসন

সেই লঞ্চের ৩ মালিককে নৌ-আদালতে হাজির করার নির্দেশ


নিজস্ব প্রতিবেদক
DhakaReport24.com || 2022-01-04 21:58:15
সেই লঞ্চের ৩ মালিককে নৌ-আদালতে হাজির করার নির্দেশ

ঝালকাঠির সুগন্ধা নদীতে অভিযান-১০ লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় নৌপরিবহন অধিদপ্তরের মামলায় লঞ্চের ৩ মালিককে গ্রেপ্তার দেখানোর জন্য কারাগার থেকে নৌ আদালতে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার (৪ জানুয়ারি) নৌ-আদালতের বিচারক বিশেষ মহানগর হাকিম জয়নাব বেগম এই আদেশ দেন বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী নৌপরিবহন অধিদপ্তরের প্রসিকিউটিং কর্মকর্তা বেল্লাল হোসাইন জানান।

তিন আসামি হলেন- হামজালাল শেখ (৫৫), মো. শামীম আহমেদ (৪৩) ও মো. রাসেল আহম্মেদ (৪৩)। বর্তমানে তাদের ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে রাখা হয়েছে।

বেল্লাল হোসাইন বলেন, ওই তিনজনকে নৌপরিবহন অধিদপ্তরের মামলায় গ্রেপ্তার দেখানোর জন্য নৌ আদালতে আবেদন করা হয়েছিল। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক আসামিদের গ্রেপ্তার দেখিয়ে আগামী ১৯ জানুয়ারি আদালতে হাজির করতে কারা কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন।

লঞ্চের দুই চালক মো. মাসুম বিল্লাহ ও আবুল কালাম রোববার নৌ-আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে বিশেষ মহানগর হাকিম জয়নাব বেগম তা নাকচ করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে গত ২৮ ডিসেম্বর লঞ্চের ইনচার্জ মাস্টার মো. রিয়াজ সিকদার ও দ্বিতীয় মাস্টার মো. খলিলুর রহমান আত্মসমর্পণ করলে তাদেরও কারাগারে পাঠানোর আদেশ দেয় একই আদালত। ২৩ ডিসেম্বর রাতে ঢাকা থেকে যাত্রী নিয়ে বরগুনায় যাওয়ার পথে ঝালকাঠির সুগন্ধা নদীতে ভয়াবহ আগুনে পুড়ে যায় অভিযান-১০। ওই ঘটনায় এ পর্যন্ত ৪৫ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে। দগ্ধ হয়েছেন অন্তত ৮০ জন।

ওই ঘটনার পর সমুদ্র পরিবহন অধিদপ্তরের প্রধান পরিদর্শক শফিকুর রহমান বাদী হয়ে ২৬ ডিসেম্বর আট জনকে আসামি করে মতিঝিলের নৌ আদালতে এ মামলা দায়ের করেন। মামলায় বাংলাদেশ অভ্যন্তরীন নৌ-নিরাপত্তা অধ্যাদেশ ১৯৭৬ (সংশোধিত ২০০৫) এর ৫৬, ৬৬, ৬৯ ও ৭০ ধারায় অভিযোগ আনা হয়। এসব ধারায় আসামিদের সর্বোচ্চ ৫ বছর কারাদণ্ডের বিধান রয়েছে।