আজ রোববার সকালে রাজধানীর মিরপুর জামিয়া সিদ্দীকিয়া নূরানী মহিলা মাদরাসায় শিক্ষার্থীদের টিকা দেওয়ার মধ্য দিয়ে এই টিকাদান শুরু হলো। স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, তাদেরকে ফাইজারের টিকা দেওয়া হবে।
স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক মীরজাদী সেব্রিনা ও অধিদফতরের করোনার টিকা বিষয়ক কমিটির সদস্য সচিব ডা. শামসুল হক এ সময় উপস্থিত ছিলেন।
সরকারি হিসাবে দেশে কওমি মাদরাসা আছে ১৯ হাজার ১৯৯ টি। এসব মাদরাসায় শিক্ষার্থীর সংখ্যা ১৪ লাখের বেশি।
দুই মাস আগে ১২ থেকে ১৭ বছর বয়সী শিক্ষার্থীদের করোনার টিকা দেওয়া শুরু করে সরকার। তখন একই বয়সী মাদরাসার শিক্ষার্থীদের টিকা দেওয়ার বিষয়টি আলোচনায় আসে।
টিকাদান কমিটির সদস্য সচিব শামসুল হক শনিবার বলেন, টিকা কার্যক্রম শুধু ঢাকা নয়, সারাদেশের কওমি মাদরাসায় টিকা দেওয়া হবে। আস্তে আস্তে এটার প্রসার বাড়ানো হবে।