শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬

১১ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬

১১ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> যুদ্ধাপরাধীদের জায়গা আদালতে, জাতিসংঘের মঞ্চে নয়: এরদোয়ান

>> স্বাস্থ্যকেন্দ্র ভাঙচুরে পুলিশের গাফিলতি প্রমাণিত হলে ব্যবস্থা

>> থানা থেকে কৃষক লীগ নেতাকে ছাড়াতে এসে জামায়াত নেতাসহ আটক ৮

>> প্রাথমিকে নিয়োগপত্র না পাওয়া প্রার্থীদের জন্য শিক্ষামন্ত্রীর বার্তা

>> গুলিস্তান থেকে আ.লীগের শতাধিক নেতাকর্মী আটক

>> মধ্যরাতে স্বাস্থ্যসেবা কেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় ৪ জন গ্রেপ্তার

>> রাজধানীতে আ.লীগের ঝটিকা মিছিল, আটক ৪

>> পাকিস্তানকে ‘সন্ত্রাসী রাষ্ট্র’ বললেন এস জয়শঙ্কর

>> সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর

>> আ.লীগের দোসরদের গ্রেপ্তার করলে পুলিশদের পুরস্কৃত করা হবে

আপনি পড়ছেন : শিক্ষা

নোবিপ্রবিতে সরস্বতী পূজা পালিত


DhakaReport24.com || 2022-02-05 19:51:00
নোবিপ্রবিতে সরস্বতী পূজা পালিত

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) প্রতিবছরের ন্যায় এবারও যথাযোগ্য মর্যাদায় সরস্বতী পূজা উদযাপিত হয়েছে। আজ  ০৫ ফেব্রুয়ারি,শনিবার নোবিপ্রবির কেন্দ্রীয় উপাসনালয়ে শুক্ল পক্ষের পঞ্চমী তিথির শুভ্র সকালে শ্বেতহংসবাহিনী, বিদ্যাদায়িনী দেবী সরস্বতীর আবির্ভাব উপলক্ষে প্রতিমা স্থাপন, বাণী অর্চনা, অঞ্জলি প্রদান, সাংস্কৃতিক অনুষ্ঠান, মহাপ্রসাদ বিতরণ ও কীর্তন  অনুষ্ঠিত হয়। 

নোবিপ্রবির কেন্দ্রীয় উপাসনালয়ে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নোবিপ্রবি ছাত্র পরামর্শ ও নির্দেশনা  বিভাগের পরিচালক ও সরস্বতী পূজা উদযাপন কমিটির সদস্য সচিব বিপ্লব মল্লিক, অধ্যাপক ড. দেবাশীষ সাহা, ড. ধীরেন্দ্র নাথ বর্মণ, ড. সুবোধ কুমার সরকার, ড. শ্যামল কুমার পাল, ড. ভক্ত সুপ্রতিম সরকার প্রমুখ। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।