শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬

১১ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬

১১ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> যুদ্ধাপরাধীদের জায়গা আদালতে, জাতিসংঘের মঞ্চে নয়: এরদোয়ান

>> স্বাস্থ্যকেন্দ্র ভাঙচুরে পুলিশের গাফিলতি প্রমাণিত হলে ব্যবস্থা

>> থানা থেকে কৃষক লীগ নেতাকে ছাড়াতে এসে জামায়াত নেতাসহ আটক ৮

>> প্রাথমিকে নিয়োগপত্র না পাওয়া প্রার্থীদের জন্য শিক্ষামন্ত্রীর বার্তা

>> গুলিস্তান থেকে আ.লীগের শতাধিক নেতাকর্মী আটক

>> মধ্যরাতে স্বাস্থ্যসেবা কেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় ৪ জন গ্রেপ্তার

>> রাজধানীতে আ.লীগের ঝটিকা মিছিল, আটক ৪

>> পাকিস্তানকে ‘সন্ত্রাসী রাষ্ট্র’ বললেন এস জয়শঙ্কর

>> সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর

>> আ.লীগের দোসরদের গ্রেপ্তার করলে পুলিশদের পুরস্কৃত করা হবে

আপনি পড়ছেন : শিক্ষা

শাবি উপাচার্যের পদত্যাগ চেয়ে চবি শিক্ষকের কর্মসূচি


DhakaReport24.com || 2022-01-25 18:01:45
শাবি উপাচার্যের পদত্যাগ চেয়ে চবি শিক্ষকের কর্মসূচি
অবস্থান কর্মসূচি পালন করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মাইদুল ইসলাম

 

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ফরিদ উদ্দিনের পদত্যাগ দাবিতে সারাদেশের শিক্ষক সমাজ বিভিন্নভাবে প্রতিবাদ করছেন।দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ভিন্ন ভিন্ন প্রতিবাদ কর্মসূচির পর এবার মাঠে নেমেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষক মাইদুল ইসলাম। উপাচার্য ফরিদ উদ্দিনের পদত্যাগ দাবিতে এবার অবস্থান কর্মসূচি পালন করেছেন তিনি। মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগের সামনে তিনি এ অবস্থান কর্মসূচি পালন করেন।

শিক্ষক মাইদুল ইসলাম গণমাধ্যমকে জানান, ‘শিক্ষার্থীরা আমাদের সন্তানের মত। শাবিপ্রবিতে তারা অনশন করে ইতিমধ্যে অনেকেই হাসপাতালে ভর্তি হয়েছেন। আমাদের সন্তানেরা যদি মারা যান এটার দায়বদ্ধতা আমাদের ওপরই আসে। উপাচার্য ফরিদ উদ্দিন যেভাবে শিক্ষার্থীদেরকে পুলিশ দিয়ে পিটিয়েছেন, ছাত্রলীগ দিয়ে হামলা চালিয়েছেন এটা ন্যাক্কারজনক। এটা কোন শিক্ষকের  কাজ হতে পারে না। যখন তিনি এমন নিন্দনীয় কাজ করেছেন তখনই তিনি উপাচার্য পদে থাকার এখতিয়ার হারিয়েছেন।  আমি  শিক্ষার্থীদের সাথে একাত্মতা পোষন করছি। যত দ্রুত সম্ভব ফরিদ উদ্দিনকে সরিয়ে শিক্ষার্থীবান্ধব উপাচার্যকে দায়িত্ব দেওয়া হোক।’

এর  আগে শাবিপ্রবি শিক্ষার্থীদের আন্দোলনে  সংহতি জানিয়ে ১৭ জানুয়ারি মানববন্ধন করে চবির সাধারণ শিক্ষার্থীরা।  ২৩ জানুয়ারি সংহতি জানিয়ে মোমবাতি প্রজ্জ্বলন ও  মিছিল করেন শিক্ষার্থীরা।  এছাড়াও শাটল ট্রেনসহ ক্যাম্পাসের  বিভিন্ন জায়গায় সংহতি জানিয়ে দেয়ালে লিখেন শিক্ষার্থীরা।

১৩ জানুয়ারি রাতে শাহজালার বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বেগম সিরাজুন্নেসা চৌধুরী হলের প্রাধ্যক্ষ জাফরিন আহমেদের বিরুদ্ধে অসদাচরণের অভিযোগ তুলে তার পদত্যাগসহ তিন দফা দাবিতে আন্দোলন শুরু করেন হলের কয়েকশ ছাত্রী। ১৫ জানুয়ারি সন্ধ্যায় ছাত্রীদের আন্দোলনে হামলা চালায় ছাত্রলীগ। ১৬ জানুয়ারি শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের আইসিটি ভবনে উপাচার্যকে অবরুদ্ধ করেন। তখন পুলিশ শিক্ষার্থীদের লাঠিপেটা করে ও শটগানের গুলি ও সাউন্ড গ্রেনেড ছোড়ে। ওই দিন রাতে বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেয় কর্তৃপক্ষ। এরপর থেকে শিক্ষার্থীরা উপাচার্যের পদত্যাগের এক দফা দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন।