শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬

১১ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬

১১ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> যুদ্ধাপরাধীদের জায়গা আদালতে, জাতিসংঘের মঞ্চে নয়: এরদোয়ান

>> স্বাস্থ্যকেন্দ্র ভাঙচুরে পুলিশের গাফিলতি প্রমাণিত হলে ব্যবস্থা

>> থানা থেকে কৃষক লীগ নেতাকে ছাড়াতে এসে জামায়াত নেতাসহ আটক ৮

>> প্রাথমিকে নিয়োগপত্র না পাওয়া প্রার্থীদের জন্য শিক্ষামন্ত্রীর বার্তা

>> গুলিস্তান থেকে আ.লীগের শতাধিক নেতাকর্মী আটক

>> মধ্যরাতে স্বাস্থ্যসেবা কেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় ৪ জন গ্রেপ্তার

>> রাজধানীতে আ.লীগের ঝটিকা মিছিল, আটক ৪

>> পাকিস্তানকে ‘সন্ত্রাসী রাষ্ট্র’ বললেন এস জয়শঙ্কর

>> সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর

>> আ.লীগের দোসরদের গ্রেপ্তার করলে পুলিশদের পুরস্কৃত করা হবে

আপনি পড়ছেন : শিক্ষা

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

শাবিপ্রবি উপাচার্যের বাস ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন


DhakaReport24.com || 2022-01-23 20:35:30
শাবিপ্রবি উপাচার্যের বাস ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন
উপাচার্যের বাসভবনের সামনে শিক্ষার্থীরা

 

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ পদত্যাগ না করায় শিক্ষার্থীদের আন্দোলনে নতুন মাত্রা পেয়েছে। নতুন কর্মসূচির ঘোষণা দিয়েছে তারা। পুলিশ ও সংবাদকর্মী ছাড়া উপাচার্য  বাসভবনে কাউকে ঢুকতে দিচ্ছেন না আন্দোলনরত শিক্ষার্থীরা। বাসভবন ঘেরাও করে রেখেছেন তারা। রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তারা উপাচার্যের বাসভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়।

রবিবার (২৩ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে শিক্ষার্থীরা উপাচার্যের বাসভবনের সামনে নতুন করে অবস্থান নেন আন্দোলনকারীরা। এই সময় তারা ঘোষণা দেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছাড়া উপাচার্যের বাসভবনের ভেতরে কাউকে ঢুকতে দেওয়া হবে না।

আন্দোলনকারীদের পক্ষ থেকে শাবি শিক্ষার্থী মোহাইমিনুল বাশার বলেন, 'আমরা উপাচার্যের বাসার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছি। উনার পদত্যাগ দাবিতে আমাদের মধ্য থেকে যারা অনশন করছে, তারা দীর্ঘক্ষণ না খেয়ে থেকে অসুস্থ হয়ে পড়েছে। অথচ উনার কোনো ভ্রুক্ষেপ নেই।'

এদিকে রবিবার সন্ধ্যায় অনশনের ১০০ ঘণ্টা পার হয়। তবু কোনো সমাধান না হওয়ায় তারা সন্ধ্যায় মশাল মিছিল বের করেন। বুধবার ২৩ জন অনশনে বসেন। তাদের সঙ্গে নতুন করে আরও পাঁচজন যোগ দিয়েছেন।

বিদ্যালয় বন্ধ থাকলেও টিকা পাবে শিক্ষার্থীরাবিদ্যালয় বন্ধ থাকলেও টিকা পাবে শিক্ষার্থীরা

সংকট নিরসনে শিক্ষামন্ত্রীর সঙ্গে দফায় দফায় বৈঠক করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আন্দোলনকারীরা। শাবির আইআইসিটি ভবনে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেলের মধ্যস্থতায় এ ভার্চুয়াল আলোচনা শুরু হয়। আলোচনায় শিক্ষামন্ত্রী অনশনকারীদের অনশন ভাঙার জন্য আহ্বান জানান। তবে উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ পদত্যাগ করা আগ পর্যন্ত তারা অনশন ভাঙতে নারাজ। এখনো পর্যন্ত কোনো সমাধানে পৌঁছাতে পারেনি উভয়পক্ষ।

শাবির সংকট নিরাসনে শিক্ষামন্ত্রীর সাথে দফায় দফায় আলোচনা করছেন শাবির আন্দোলনকারীরা। কিন্তু এ পর্যন্ত কোন সমাধানে পৌঁছাতে পারেনি উভয়পক্ষ। গত ১৩ জানুয়ারী থেকে একটি ছাত্রী হলের মামুলী সমস্যাকে কেন্দ্র করে ঐ হলের প্রোভোষ্টের পদত্যাগ দাবি করেন ঐ হলের ছাত্রীরা। কিন্তু সঠিক সময়ে ঐ সমস্যার সমাধানে ব্যর্থ হওয়ায়  শাবি ক্যাম্পাপসে পুলিশের হামলা,গুলি চালানো ও শিক্ষার্থীরা আহত হওয়ার ঘটনায়  ক্যাম্পাস উত্তাল হয়ে উঠে। এক পর্যায়ে পুলিশী তৎপরতার জন্য শিক্ষার্থীরা ভিসি অধ্যাপক ফরিদ উদ্দিনকে দায়ি করে তারা আন্দোলন শুরু করেন। 

এদিকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা দিয়ে আবসিক শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেন। কিন্তু শিক্ষার্থীরা তা না মেনে একাডেমিক ভবন, প্রশাসনিক ভবন সহ বিভিন্ন ভবনে উল্টো তালা ঝুলিয়ে দিয়ে তারা হলেই অবস্থান করতে থাকে এবং ভিসির পদত্যাগের দাবিতে তার বাসভবনের সামনে থেকে আমরণ অনশন কর্মসূচি শুরু করেন। 

অন্যদিকে শাবি শিক্ষকরা  আলোচনার মাধ্যমে বিষয়টির সুরাহা করতে বিভিন্ন সময় আন্দোলনকারীদের সাথে কথা বলেন, কিন্তু আন্দোলনকারীরা ভিসি অধ্যাপক ফরিদ উদ্দিনের পত্যাগের দাবিতে অনড় থাকায় আলোচনা আর আগায়নি। তীব্র শীতে খোলা আকাশের নিচে অনশনকারীরা দিনে দিনে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার সংবাদে সিলেট সহ সারা দেশে শঙ্কা বিরাজ করছে।

উদ্ভুত পরিস্থিতিতে রবিবার (২৩ জানুয়ারি) দিবাগত রাত ২টার দিকে শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনা শুরু করে আন্দোলনকারীরা। শাবির আইআইসিটি ভবনে আওয়ামীলীগের সাংগঠনিক স¤পাদক শফিউল আলম চৌধুরী নাদেলের মধ্যস্থায় এ ভার্চুয়াল আলোচনায় শিক্ষামন্ত্রী অনশনকারীদের অনশন ভাঙার জন্য জোর আহ্বান জানান। তবে তারা ভিসির পদত্যাগ করার আগ পর্যন্ত অনশন ভাঙতে সম্মত হয়নি। এসময় শিক্ষা মন্ত্রী শাবির ভিসির বিরুদ্ধে অভিযোগগুলো  মনযোগ দিয়ে শুনে একপর্যায়ে, অভিযোগগুলো লিখিত আকারে তাকে (শিক্ষামন্ত্রী) দেওয়ার জন্য বলেন। আন্দোলনকারীরা রবিবার দুপুর ২টার দিকে শিক্ষামন্ত্রীর সঙ্গে পরের দফায় আলোচনার সময় তুলে ধরবেন বলে জানান। 

তবে, এ রিপোর্ট লেখা পর্যন্ত (রবিবার রাত ৭ টায়) শিক্ষামন্ত্রীর সঙ্গে শিক্ষার্থীদের আর আলোচনা হয়নি। এর আগে শুক্রবার দুপুর হতে সন্ধ্যা পর্যন্ত  আরো দু'দফা আলোচনা হয় শিক্ষামন্ত্রীর সাথে। এই আলোচনায় শিক্ষামন্ত্রী আন্দোলনকারীদের একটি প্রতিনিধি দলকে ঢাকায় যাওয়ার জন্য বলেন। প্রথমে আন্দোলনকারীরা ঢাকায় যেতে রাজি হলেও পরে তারা মত পাল্টিয়ে শিক্ষামন্ত্রীকে আলোচনার জন্য সিলেট আসার আহ্বান জানান। আর তা যদি সম্ভব না হয় তাহলে ভার্চুয়ালি আলোচনা করার আহ্বান জানান। 

এদিকে আন্দোলনকারীদের একাত্মতা জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী। মাহফুজুর রহমান ও নাঈম হাসান নামের এ দুই শিক্ষার্থী ঢাকা  থেকে এসে গতকাল রবিবার  শাবির ভিসি‘র বাসভবনের অবস্থান নিয়ে এ সংহতি প্রকাশ করেন। এসময় তারা বলেন, অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ পদত্যাগ না করলে তারা ঢাবি থেকেও আন্দোলন শুরু করবেন। এক ভার্চুয়াল মিটিং শেষে রবিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে, ছাত্রলীগ নেতারা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শিক্ষার্থীদের এ নায্য দাবি মেনে নিয়ে সমস্যা সমাধানে দ্রুত পদক্ষেপ নিতে অনুরোধ জানিয়েছেন।

আমরণ অনশনের আন্দোলনরত শিক্ষার্থীরা দেশের বাহিরে যারা একাত্বতা পোষণ করেছেন তাদের ধন্যবাদ জ্ঞাপন করে তারা বলেন, এই আন্দোলনকে কেন্দ্র করে কেউ যদি তাদের নিজেদের স্বার্থ হাসিলের জন্য ব্যবহার করতে চায় এবং সহিংসতায় জড়ায় তবে তার দায়ভার কোনোভাবেই আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীরা নিবে না। রবিবার গণমাধ্যম প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে আন্দোলনকারীদের পক্ষ থেকে জানানো হয়।