শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬

১১ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬

১১ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> যুদ্ধাপরাধীদের জায়গা আদালতে, জাতিসংঘের মঞ্চে নয়: এরদোয়ান

>> স্বাস্থ্যকেন্দ্র ভাঙচুরে পুলিশের গাফিলতি প্রমাণিত হলে ব্যবস্থা

>> থানা থেকে কৃষক লীগ নেতাকে ছাড়াতে এসে জামায়াত নেতাসহ আটক ৮

>> প্রাথমিকে নিয়োগপত্র না পাওয়া প্রার্থীদের জন্য শিক্ষামন্ত্রীর বার্তা

>> গুলিস্তান থেকে আ.লীগের শতাধিক নেতাকর্মী আটক

>> মধ্যরাতে স্বাস্থ্যসেবা কেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় ৪ জন গ্রেপ্তার

>> রাজধানীতে আ.লীগের ঝটিকা মিছিল, আটক ৪

>> পাকিস্তানকে ‘সন্ত্রাসী রাষ্ট্র’ বললেন এস জয়শঙ্কর

>> সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর

>> আ.লীগের দোসরদের গ্রেপ্তার করলে পুলিশদের পুরস্কৃত করা হবে

আপনি পড়ছেন : শিক্ষা

চাকরি হারালেন ঢাবির দুই শিক্ষক


DhakaReport24.com || 2020-11-30 20:56:00
চাকরি হারালেন ঢাবির দুই শিক্ষক



ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) দুই শিক্ষককে চাকরিচ্যুত করেছে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী সভা সিন্ডিকেট।

চাকরিচ্যুত দুই শিক্ষক হলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশনস সিস্টেমস বিভাগের প্রভাষক নুসরাত ফারাহ এবং মোহাম্মদ শরীফুল ইসলাম।

রবিবার (২৯ নভেম্বর) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সিন্ডিকেটে উপস্থিত একাধিক সদস্য এ তথ্য নিশ্চিত করেন।

জানা গেছে, অননুমোদিতভাবে বিদেশে অবস্থান করার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশনস সিস্টেমস বিভাগের দুই শিক্ষককে চাকরি থেকে অব্যাহতি দেয়া হয়েছে। তারা দীর্ঘদিন দেশের বাইরে অবস্থান করছিলেন। বিশ্ববিদ্যালয় থেকে তাদের চাকরিতে যোগদান করার জন্য কয়েকবার চিঠি দেয়া হলেও তারা যোগদান করেননি। পরে সিন্ডিকেটে তাদের চাকরিচ্যুত করার সিদ্ধান্ত নেয়া হয়।

এছাড়া সিন্ডিকেট সভায় পিএইচডি ডিগ্রি অর্জনের আগে ডক্টর ব্যবহার করা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহকারী অধ্যাপক অনুপ কুমার সাহাকে হাইকোর্টের আদেশ সাপেক্ষে চাকরিতে বহাল করা হয়েছে।

এছাড়া নকল মাস্ক সরবরাহের কারণে গ্রেফতার হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার শারমীন জাহানের তদন্ত প্রতিবেদন জমা দেয়া হয়েছে। আদালতে প্রক্রিয়াধীন তার বিষয়টি মীমাংসা হওয়ার পর তার শাস্তির বিষয়ে সিদ্ধান্ত নেবে সিন্ডিকেট।