জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের মেধাবী ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেবে নজরুল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। এই বিষয়টি নিশ্চিত করেছে বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিবুল হাসান রাকিব।
তিনি বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের প্রতিষ্ঠালগ্ন থেকেই শিক্ষার্থীবান্ধব সব কার্যক্রম এবং শিক্ষার্থীদের যে কোনো ধরনের সমস্যায় অগ্রণী ভূমিকা পালন করে এসেছে।
এরই ধারাবাহিকতায় এই ছাত্রবান্ধব সংগঠনের পক্ষ থেকে একাডেমিক ফলাফলের ভিত্তিতে মেধাবী ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হবে।
তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের ২০১৫-১৬ শিক্ষাবর্ষ থেকে ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা এর আওতায় আসবে। মেধাক্রমানুসারে প্রতি বিভাগের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীরা আবেদন করতে পারবে। আবেদন ফরমে দেওয়া কোনো তথ্য ভুল প্রমাণিত হলে ওই শিক্ষার্থীর সম্মাননা বাতিল বলে বিবেচিত হবে। ৩০ এপ্রিল পর্যন্ত আবেদনের সুযোগ থাকছে।
ঢাকারিপোর্ট২৪.কম/এনআই/আরএএম