রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শিক্ষকদের জন্য সামাজিক বিজ্ঞান গবেষণা পদ্ধতি শীর্ষক এক প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। আজ রবিবার (২৭ মার্চ) সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের ডিনস্ কমপ্লেক্সের সম্মেলন কক্ষে তিন দিনব্যাপী এই কর্মশালার উদ্বোধন করেন রাবি উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার।
এই কর্মশালায় সামাজিক বিজ্ঞান অনুষদের আওতায় ১০টি বিভাগের প্রায় ৭০ জন শিক্ষক এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৭ জন ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩ জন শিক্ষক রিসোর্স পারসন হিসেবে অংশ নিচ্ছেন।
অনুষ্ঠানে সামাজিক বিজ্ঞান অনুষদের অধিকর্তা অধ্যাপক মো. ইলিয়াছ হোসেনের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপ-উপাচার্যদ্বয় অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া ও অধ্যাপক মো. সুলতান-উল-ইসলাম এবং রাবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক দুলাল চন্দ্র বিশ্বাস বক্তব্য রাখেন।
ঢাকারিপোর্ট২৪.কম/এনআই/আরএএম