শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

>> আন্দোলনে ‘ঘোলা পানিতে মাছ শিকারের’ উদ্দেশ্য সফল হবে না: রিজভী

>> তুরস্কের পার্লামেন্টে মক্কা প্রতিরক্ষা চুক্তি অনুমোদন

>> পুলিশ সদস্যদের পিটিয়ে বাসে তুলে ক্যাম্পাসে নিয়ে গেলেন কুবি শিক্ষার্থীরা

>> দেশের সব কারাগারের জন্য ৭ দফা নির্দেশনা

আপনি পড়ছেন : শিক্ষা

‘এ মুহূর্তে শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের কোনো পরিকল্পনা নেই’


DhakaReport24.com || 2022-03-13 18:58:00
‘এ মুহূর্তে শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের কোনো পরিকল্পনা নেই’

বেসরকারি মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান ও ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের বিষয়টি এই মুহূর্তে সরকারের কোনো পরিকল্পনায় নেই বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। আজ রোববার সকালে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, ‘আগামী ১৫ মার্চ থেকে পুরোদমে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস শুরু হবে। করোনায় শিক্ষার্থীদের যে ঘাটতি হয়েছে, সেগুলো পূরণে রেমিডিয়াল ক্লাস এবং যারা এবার এসএসসি ও এইচএসসি পরীক্ষা দেবে, তাদের পুনর্বিন্যাসিত সিলেবাসে পরীক্ষা হবে।’

এ সময় বেসরকারি মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান ও ইবতেদায়ি মাদ্রাসা জাতীয়করণের বিষয়টি নিয়ে গবেষণা করা হচ্ছে উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, ‘এ মুহূর্তে জাতীয়করণে সরকারের কোনো পরিকল্পনা নেই। তবে কোনটি ভালো হবে, সেটি সরকার করবে।’

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজাহারুল ইসলাম, সৈয়দপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোখছেদুল মোমিন, সৈয়দপুর পৌরসভার মেয়র রাফিকা আকতার জাহান উপস্থিত ছিলেন।


ঢাকারিপোর্ট২৪.কম/এমএইচ/আরএএম