বুধবার, নভেম্বর ১১, ২০২৬

২৭ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, নভেম্বর ১১, ২০২৬

২৭ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : লাইফস্টাইল

এসিতে থাকলে শরীরে যেসব ক্ষতি হতে পারে


DhakaReport24.com || 2024-05-02 17:28:45
এসিতে থাকলে শরীরে যেসব ক্ষতি হতে পারে

কয়েকদিন ধরে দেশজুড়ে প্রচণ্ড গরম আবহাওয়া বিরাজ করছে। সূর্যের প্রখর তাপে উত্তপ্ত প্রকৃতি। এমন পরিস্থিতিতে বাড়ির বাইরে পা ফেলাই মুশকিল। আবার ভেতরেও ভ্যাপসা গরম। এসময় কুলার কিংবা এসিই একমাত্র ভরসা। বাড়িতে এসি আছে মানেই পরম শান্তির ব্যাপার। কিংবা অফিসের কাজের চাপও এখন ততটা গায়ে লাগছে না কারণ দীর্ঘ সময় এসিতে থাকা যায়। কিন্তু এই আরামও আপনার জন্য ক্ষতিকর হতে পারে।

বিশেষজ্ঞরা বলছেন, সারাদিন এসিতে থাকার ফলে শরীরে নানা ধরনের ক্ষতিকর প্রভাব পড়ে। চলুন জেনে নেওয়া যাক সেগুলো কী কী-

ত্বকের সমস্যা

তীব্র গরমে দীর্ঘ সময় এসিতে থাকলে তার প্রভাব পড়বে ত্বকে। কারণ, এর ফলে ত্বক শুষ্ক হয়ে যায়। অনেক সময় ত্বক ফেটে গিয়ে চুলকানি দেখা দিতে পারে। আবার রোদ ও এসির ঠান্ডা এই দুইয়ের মাঝে আমাদের ত্বক অনেক সময় খাপ খাওয়াতে পারে না। যে কারণে ত্বকে দেখা দেয় অনেক ধরনের সমস্যা।

ডিহাইড্রেশন

বিশেষজ্ঞদের মতে, গরমের সময় শরীরকে হাইড্রেটেড রাখাতে হবে। কিন্তু আপনার বাড়িতে যদি এসি থাকে তাহলে তা বেশি আর্দ্রতা শোষণ করবে। যে কারণে ডিহাইড্রেশন দেখা দেওয়ার ভয় থাকে। তাই এসিতে থাকলেও আপনাকে একটু পর পর পর্যাপ্ত পানি পান করতে হবে।

শ্বাসকষ্ট

যাদের শ্বাসকষ্টের সমস্যা আছে তারা এসিতে থাকার ক্ষেত্রে সতর্ক থাকবেন। কারণ, অনেকের ক্ষেত্রে দীর্ঘ সময় এসিতে থাকার কারণে শ্বাসকষ্ট বা খুশখুশে কাশি দেখা যায়। সেইসঙ্গে গলা শুকিয়ে আসা, চোখ শুষ্ক হয়ে যাওয়ার মতো সমস্যাও দেখা দিতে পারে। তাই আগেই সতর্ক হতে হবে।

অনেকের ক্ষেত্রে দীর্ঘ সময় এসিতে থাকার ফলে নাক বন্ধ হয়ে যাওয়া, মিউকাস মেমব্রেনে প্রদাহের সমস্যাও হতে পারে।

মেডিসিন বিশেষজ্ঞরা বলছেন, অনেকের ক্ষেত্রেই দীর্ঘ সময় এসিতে থাকলে মাইগ্রেনের সমস্যা দেখা দিতে পারে। তবে শুধু মাইগ্রেন নয়, এই অভ্যাসের কারণে যেকোনো ধরনের মাথাব্যথাই বেড়ে যেতে পারে। ঠান্ডাজনিত অসুখের কারণে মাথা ব্যথার প্রকোপও দেখা যায়। তাই এসি রুমে থাকার ক্ষেত্রে এই বিষয়গুলোর প্রতি খেয়াল রাখুন।
ঢাকারিপোর্ট২৪.কম/এমআর/আরএএম