বৃহস্পতিবার, নভেম্বর ১২, ২০২৬

২৮ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, নভেম্বর ১২, ২০২৬

২৮ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : লাইফস্টাইল

শীতে খুব সহজেই তৈরি করুন সুস্বাদু ক্ষীরসা পাটিসাপটা


লাইফস্টাইল ডেস্ক
DhakaReport24.com || 2022-01-04
শীতে খুব সহজেই তৈরি করুন সুস্বাদু ক্ষীরসা পাটিসাপটা

হেমন্ত মানেই নবান্ন উৎসব। আউশ ধান থেকে চাল করে প্রথম রান্নার দিনই মূলত নবান্ন। হেমন্তের রেশ কাটতে না কাটতেই আসে শীত, তাই হেমন্তকে বলা হয় শীতের পূর্বাভাস।

এজন্যই হেমন্তের নতুন চালে শীতে পিঠা বানানোর ধুম পড়ে যায়। শীত মানেই বাহারি রকমের পিঠা তৈরির আয়োজন। চলুন আজ জেনে নেই তেমনই একটি জনপ্রিয় পিঠার কথা-    

পাটিসাপটা পিঠা খেতে কে না পছন্দ করেন! এর স্বাদে সবাই মুগ্ধ। বিভিন্ন উপায়ে পাটিসাপটা তৈরি করা যায়। তবে সবচেয়ে জনপ্রিয় ও সুস্বাদু হলো গুড়ের ক্ষীরসা পাটিসাপটা।

ঘরে খুব সহজেই তৈরি করতে পারবেন এই পিঠা। চলুন জেনে নেওয়া যাক সহজ রেসিপি-

উপকরণ
১. চালের গুঁড়া ১ কাপ
২. ময়দা আধা কাপ
৩. গুঁড়া দুধ ১/৩ কাপ
৪. লবণ আধা চা চামচ ও
৫. খেজুরের গুড় আধা কাপ।

ক্ষীরসার উপকরণ
১. পানি ১ কাপ
২. গুঁড়া দুধ ১ কাপ
৩. সুজি ১/৪ কাপ
৪. ঘি ২ টেবিল চামচ ও
৫. গুড় ১/৩ কাপ।


পদ্ধতি

প্রথমে চালের গুঁড়া, ময়দা, গুঁড়া দুধ ও লবণ একসঙ্গে মিশিয়ে নিন। এবার তরল খেজুরের গুড় ভালো করে মিশিয়ে নিন। প্রয়োজন মতো পানি দিয়ে পাতলা ব্যাটার তৈরি করে কিছুক্ষণ ঢেকে রাখুন।

ক্ষীরসা তৈরির জন্য চুলায় প্যান বসিয়ে পানি ও গুঁড়া দুধ মিশিয়ে নিন। মিশ্রণটি গরম হলে সুজি ও ঘি দিয়ে ক্রমাগত নাড়ুন। ঘন হলে চুলা বন্ধ করে গুড় মেশাতে হবে।

এবার পাটিসাপটা তৈরির পালা। এজন্য ফ্রাইপ্যানে ঘি ব্রাশ করে নিন। গোলাকার চামচের সাহায্যে ব্যাটার তুলে ঢেলে দিন প্যানে।

প্যানের হাতল ধরে ঘুরিয়ে চারদিকে ছড়িয়ে দিন। চুলার আঁচ এ সময় একেবারেই কমিয়ে রাখবেন। এবার পাটিসাপটার এক কোনায় লম্বা করে ক্ষীরসা দিয়ে নিন।

তারপর ভাঁজ করে নিন পিঠা। আরও কয়েক মিনিট উল্টেপাল্টে ভেজে নামিয়ে নিন দারুন স্বাদের পাটিসাপটা। এবার পরিবেশন করুন।