বৃহস্পতিবার, নভেম্বর ১২, ২০২৬

২৮ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, নভেম্বর ১২, ২০২৬

২৮ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : লাইফস্টাইল

পেঁয়াজ খেলে শরীরে যে পরিবর্তন ঘটে


DhakaReport24.com || 2022-05-10 06:50:30
পেঁয়াজ খেলে শরীরে যে পরিবর্তন ঘটে

পেঁয়াজ আমাদের নিত্য ব্যবহার্য সবজি।যে কোন সবজিতে পেঁয়াজ ব্যবহারে খাবারের স্বাদ নতুন মাত্রা যোগ করে। এটি আমাদের হাড়ের স্বাস্থ্য, হৃৎপিণ্ডের স্বাস্থ্য এবং কিছু নির্দিষ্ট ধরনের ক্যান্সার ও ডায়াবেটিস থেকে বাঁচতে সাহায্য করে। নিয়মিত খাবারের তালিকায় পেঁয়াজ রাখলে সুস্থ থাকার পথ সুগম হবে।

চলুন জেনে নেই পেঁয়াজ খেলে শরীরে কী উপকার পাওয়া যাবে-

ভিটামিন ও খনিজ

পেঁয়াজে আছে পর্যাপ্ত ভিটামিন, খনিজ এবং উদ্ভিদ রাসায়নিক। এসব উপাদান বিভিন্ন উপায়ে আমাদের স্বাস্থ্যের উপকার করে। শুধু তাই নয়, হৃদরোগ, মাথাব্যথা, মুখের আলসার ইত্যাদি সমস্যায়ও পেঁয়াজ উপকার করে। পেঁয়াজে আছে কোয়ারসেটিন নামক উপাদান, যা আমাদের ঘামাচি থেকে রক্ষা করে।

শক্তিশালী রাসায়নিক

পেঁয়াজে আছে শক্তিশালী রাসায়নিক উপাদান। যে কারণে পেঁয়াজ খেলে কমে ক্যান্সারের ঝুঁকি, সেইসঙ্গে এটি সুস্থ রাখে পাচনতন্ত্রকেও। পেঁয়াজ খেতে পারেন অনেক ধরনের খাবারের সঙ্গেই। এটি সালাদের সঙ্গে যোগ করেও খেতে পারেন। সুস্বাস্থ্য বজায় রাখতে পেঁয়াজ একটি গুরুত্বপূর্ণ উপাদান।

হিটস্ট্রোক থেকে বাঁচতে

তীব্র গরমে হিটস্ট্রোকের মতো সমস্যা থেকে বাঁচতে সাহায্য করবে পেঁয়াজ। কারণ পেঁয়াজে থাকা অনেক উপকারী উপাদান প্রখর রোদে তাপ রক্ষা করে। পেঁয়াজ খেলে তা শরীরে শীতলতা এনে দিতে পারে। তাই গরমের সময়ে হিটস্ট্রোক থেকে বাঁচতে নিয়মিত পেঁয়াজ রাখুন পাতে।

ঢাকারিপোর্ট২৪.কম/ওজি/আরএএম