বৃহস্পতিবার, নভেম্বর ১২, ২০২৬

২৮ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, নভেম্বর ১২, ২০২৬

২৮ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : লাইফস্টাইল

ঈদের রেসিপি: ঝরঝরে জর্দা সেমাই


DhakaReport24.com || 2022-04-30 04:57:45
ঈদের রেসিপি: ঝরঝরে জর্দা সেমাই

ঈদের দিনে সকাল শুরুই হয় সেমাইয়ের মিষ্টি স্বাদ দিয়ে। সকালে সেমাই মুখে দিয়ে নামাজে যাওয়ার চল আমাদের দীর্ঘদিনের। কোর্মা পোলাও মাংস যা-ই থাকুক না কেন, বাদাম চিনি দেওয়া সেমাই না থাকলে ঈদ পূর্ণতা পায় না বাঙালির ঘরে।

শুকনো জর্দা সেমাই হোক আর ঘিয়ে ভাজা দুধে ভেজানো লাচ্ছা সেমাই—যেমনই হোক না কেন, ঈদের দিনে সেমাই চাই-ই।

তবে এই সেমাই রাঁধতে গিয়ে গৃহিণীরা বেশ মুশকিলে পড়েন। কারণ একেবারে ঝরঝরে জর্দা সেমাই রান্না করতে গেলে কিছুটা সতর্ক থাকতে হয়। আবার সব উপকরণের পরিমাণের দিকে খেয়াল রাখা জরুরি।

এ কারণে অনেকেই জর্দা সেমাই রাঁধতে গিয়ে বেশি নরম করে ফেলেন। তারা চাইলে এই রেসিপি অনুসরণ করে খুব সহজেই ঝরঝরে জর্দা সেমাই তৈরি করতে পারবেন। জেনে নিন রেসিপি-

উপকরণ

১. সেমাই ১ প্যাকেট
২. ঘি আধা কাপ
৩. পানি পরিমাণতো
৪. চিনি দেড় কাপ
৫. তেজপাতা ২টি
৬. এলাচ ২/৩টি
৭. কিশমিশ আধা কাপ
৮. কোড়ানো নারকেল ১কাপ
৯. লবণ এক চিমটি
১০. দারুচিনি ছোট ২ টুকরো ও
১১. বাদাম কুচি পরিমাণমতো।

পদ্ধতি

প্রথমে চুলায় প্যান বসিয়ে তাতে ঘি গরম করে নিন। এরপর এলাচ, দারুচিনি ও তেজপাতা দিয়ে নাড়ুন। সেমাই ভেজে নিন এবার। তারপর এতে ফুটানো গরম পানি পরিমাণমতো মিশিয়ে দিতে হবে।

পানি শুকিয়ে আসলে চিনি ও নারকেল দিয়ে বারবার নাড়তে হবে। সেমাইয়ের পানি শুকিয়ে গেলে নামিয়ে সেমাই ঠান্ডা না হওয়া পর্যন্ত কয়েকবার নাড়ুন।

তাহলে সেমাই শুকিয়ে ঝরঝরে হয়ে যাবে। ঠান্ডা হলে সার্ভিং ডিশে সেমাই নিয়ে উপরে নারকেল, কিশমিশ ও বাদাম কুচি দিয়ে পরিবেশন করুন ঝরঝরে জর্দা সেমাই।

ঢাকারিপোর্ট২৪.কম/ওজি/আরএএম