নারীদের মন বোঝা অনেক কঠিন। যতই আপনার প্রেমিকাকে ভালবাসেন কিছু বিষয় আছে, তা কখনও আপনাকে শুনাবে না। এমন না যে, কথাগুলো বললে তার অনেক ক্ষতি হয়ে যাবে। তবুও নারীরা এগুলো প্রেমিক বা স্বামীর কাছ থেকে গোপন রাখতে চায়। কী সেসব কথা? চলুন জেনে নেওয়া যাক সেসব কথা
বান্ধবীদের সঙ্গে কথা: নারীরা নিজের বান্ধবীদের সঙ্গে এমন কিছু কথা বলেন, যা আপনি ভাবতেও পারবেন না। আপনি কিন্তু আপনার সঙ্গীকে শতবার জিজ্ঞেস করেও সঙ্গীর কাছ থেকে এই বিষয়টি নিয়ে কোনো সঠিক উত্তর পাবেন না। তাই এই বিষয়টি এড়িয়ে যাওয়াই ভালো।
বন্ধুদের সম্বন্ধে না বলা: প্রতিটা নারীরই নিশ্চয়ই কিছু বন্ধু রয়েছে। এবার সেই বন্ধুদের সম্পর্কে কিন্তু আপনি আপনার সঙ্গীর কাছ থেকে খুব বেশি কিছু জানতে পারবেন না।
কারণ তারা এই বিষয়টি জানাতে দ্বিধাবোধ করেন। তাদের মনে অনেক রকম রসায়ন কাজ করে যা হয়তো আপনারও অগোচর।
বন্ধুদের সম্বন্ধে না বলা: প্রতিটা নারীরই নিশ্চয়ই কিছু বন্ধু রয়েছে। এবার সেই বন্ধুদের সম্পর্কে কিন্তু আপনি আপনার সঙ্গীর কাছ থেকে খুব বেশি কিছু জানতে পারবেন না। কারণ তারা এই বিষয়টি জানাতে দ্বিধাবোধ করেন। তাদের মনে অনেক রকম রসায়ন কাজ করে যা হয়তো আপনারও অগোচর।
ক্রাশের কথা না বলা: আপনি কোনো নারীর সঙ্গে সম্পর্কে থাকতেই পারেন। তবে এই সম্পর্কে থাকার সময়ও অন্য মানুষকে হঠাৎ করে পছন্দ হয়ে যাওয়া মোটেই বিচিত্র নয়। এটা ঠিক ভালোবাসা নয়, সামান্য ক্রাশ বলতে পারেন। পুরুষদের মতোই নারীদেরও এই ক্রাশ হয়।
কিন্তু কোনোভাবেই আপনি এর কোনো আভাস পাবেন না।কারণ তারা নিজের এই মনোভাব অনায়াসে লুকিয়ে ফেলতে পারেন। মনের সমান্য দুর্বলতাও লুকিয়ে রাখতে নারীদের জুড়ি মেলা ভার।
পুরোনো প্রেমিকের চিন্তা: একটা সম্পর্ক থেকে বেরিয়ে আসার পরও অনেকসময়ই সেই মানুষের কথা, নানা স্মৃতি, বিশেষ মুহূর্ত রয়ে যায় মনে। মন এমন এক বিচিত্র জায়গা যেখানে চলে মানুষের এক অন্য যাতায়াত। নারীদের মনে চলে এমন অনেক চিন্তা যা সকলেরই অজানা। কিন্তু আপনি খুব ভালো করে মেশার পরও সেই বিষয়টি ধরতে পারবেন না।
পুরোনো প্রেমিকের চিন্তা: একটা সম্পর্ক থেকে বেরিয়ে আসার পরও অনেকসময়ই সেই মানুষের কথা, নানা স্মৃতি, বিশেষ মুহূর্ত রয়ে যায় মনে। মন এমন এক বিচিত্র জায়গা যেখানে চলে মানুষের এক অন্য যাতায়াত। নারীদের মনে চলে এমন অনেক চিন্তা যা সকলেরই অজানা। কিন্তু আপনি খুব ভালো করে মেশার পরও সেই বিষয়টি ধরতে পারবেন না।
ঢাকারিপোর্ট২৪.কম/ওজি/আরএএম