রবিবার, নভেম্বর ৮, ২০২৬

২৪ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, নভেম্বর ৮, ২০২৬

২৪ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : বিশ্ববাংলা

শ্রমিক ভিসায় গিয়ে ব্যবসা করায় মালয়েশিয়ায় আটক ৭ বাংলাদেশি


DhakaReport24.com || 2024-09-06
শ্রমিক ভিসায় গিয়ে ব্যবসা করায় মালয়েশিয়ায় আটক ৭ বাংলাদেশি

মালয়েশিয়ায় উৎপাদন খাতের শ্রমিক ভিসায় গিয়ে মুদি দোকানের ব্যবসা করার অভিযোগে ৯ জন বিদেশিকে আটক করা হয়েছে, যাদের মধ্যে ৭ জন বাংলাদেশি। বাকি দুইজনের একজন নেপাল ও অপরজন মিয়ানমারের নাগরিক।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) দেশটির পেনাং রাজ্যের লেবুহ সুঙ্গাই পিনাং, মিনডেন হাইট ও গেলুগরের তিনটি চত্বরে অভিযান চালিয়ে তাদের আটক করে পেনাং ইমিগ্রেশন এনফোর্সমেন্ট ডিভিশন।

অভিবাসন বিভাগ জানায়, স্থানীয়দের অভিযোগ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে প্রাপ্ত তথ্য থেকে জানা যায়, ওই ৯ জন উৎপাদন খাতের শ্রমিক ভিসায় এসে অবৈধভাবে খুচরা দোকানের ব্যবসা করছিলেন।

এনফোর্সমেন্ট ডিভিশনের এ অভিযানের সময় স্থানীয় কোনো মালিকের সম্পৃক্ততা পাওয়া যায়নি। আটক ৯ জনকে অধিকতর তদন্তের জন্য সবাইকে স্থানীয় ডিপোতে নিয়ে যাওয়া হয়েছে। অভিবাসন বিভাগ বলছে, আটকদের নিয়োগকর্তা ও আবাসন মালিকদের বিষয়ে তদন্ত করা হবে এবং আইনের বিধান অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম