মঙ্গলবার, নভেম্বর ১০, ২০২৬

২৬ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

মঙ্গলবার, নভেম্বর ১০, ২০২৬

২৬ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরিকাঘাত, অভিযুক্ত ইমন গ্রেপ্তার

>> বগুড়ায় ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে মহাসড়কে অগ্নিসংযোগ

>> কোনো হুমকির কাছে নতি স্বীকার করবে না ইরান : পেজেশকিয়ান

>> তুরস্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী

>> ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র-ইসরাইলের যুদ্ধ কার্যত শেষ: ট্রাম্প

>> মালিবাগ-মৌচাকে একাধিক ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক

>> বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি: তারেক রহমান

>> ফার্মগেট মেট্রো স্টেশনের নিচে যাত্রীবাহী বাসে আগুন

>> পাসপোর্ট চাওয়া শেখ হাসিনার পলিটিক্যাল স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর

>> নতুন পাসপোর্টের আবেদন করেছেন শেখ হাসিনা: রয়টার্স

আপনি পড়ছেন : বিচিত্রা

রিলস ভিডিও বানাতে গিয়ে ১৩ তলা থেকে পড়ে তরুণীর মৃত্যু


DhakaReport24.com || 2025-06-27
 রিলস ভিডিও বানাতে গিয়ে ১৩ তলা থেকে পড়ে তরুণীর মৃত্যু

রাতে পার্টি করার জন্য বন্ধুদের নিয়ে একটি নির্মাণাধীন ভবনের ১৩তম তলায় গিয়েছিলেন। এরপর সেখানে প্রেমের সম্পর্ক নিয়ে কয়েকজনের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ‘স্যাড রিলস’ বা দুঃখ সংক্রান্ত রিলস ভিডিও বানাতে ১৩তম তলার এক পাশে যান তিনি। কিন্তু অসাবধানতাবশত সেখান থেকে নিচে পড়ে মৃত্যু হয় তাঁর।

ভারতের ব্যাঙ্গালুরুর পারাপ্পানা আগ্রাহারা এলাকায় সম্প্রতি এই ঘটনা ঘটেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে। পুলিশের বরাতে সংবাদমাধ্যমটি বলছে, ওই তরুণীর বয়স ২০ বছর। তিনি বিহারের বাসিন্দা। স্থানীয় একটি শপিং সেন্টারে কাজ করতেন তিনি। 

পুলিশ বলছে, একদল ছেলে ও মেয়ে বন্ধু নিয়ে ঘটনাস্থলে গিয়েছিলেন ওই নারী। কিন্তু তিনি যখন ১৩ তলা থেকে নিচে পড়ে যান, তখন বাকিরা তাঁকে উদ্ধার না করে ঘটনাস্থল থেকে পালিয়ে যান। 

এ ব্যাপারে সাউথ ইস্ট জোনের ডিসিপি ফাতিমা বলেন, ‘হ্যাঁ, তারা ভবনে পার্টি করছিল। পরে তারা রিলস রেকর্ড করার জন্য বারান্দায় যায়। ওই সময় সে পিছলে পড়ে যায় এবং তার মৃত্যু হয়। এখন পর্যন্ত, আমরা জানি না যে কোনো সম্পর্কের কারণে এটি ঘটেছে কিনা। সবকিছু তদন্তাধীন। অস্বাভাবিক মৃত্যুর প্রতিবেদনের অধীনে একটি মামলা দায়ের করা হয়েছে।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম