মঙ্গলবার, নভেম্বর ১০, ২০২৬

২৬ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

মঙ্গলবার, নভেম্বর ১০, ২০২৬

২৬ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরিকাঘাত, অভিযুক্ত ইমন গ্রেপ্তার

>> বগুড়ায় ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে মহাসড়কে অগ্নিসংযোগ

>> কোনো হুমকির কাছে নতি স্বীকার করবে না ইরান : পেজেশকিয়ান

>> তুরস্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী

>> ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র-ইসরাইলের যুদ্ধ কার্যত শেষ: ট্রাম্প

>> মালিবাগ-মৌচাকে একাধিক ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক

>> বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি: তারেক রহমান

>> ফার্মগেট মেট্রো স্টেশনের নিচে যাত্রীবাহী বাসে আগুন

>> পাসপোর্ট চাওয়া শেখ হাসিনার পলিটিক্যাল স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর

>> নতুন পাসপোর্টের আবেদন করেছেন শেখ হাসিনা: রয়টার্স

আপনি পড়ছেন : বিচিত্রা

বীর মুক্তিযোদ্ধা ড.মোঃ ফরজ আলী


আবু হাসান তালুকদার
DhakaReport24.com || 2024-07-13
বীর মুক্তিযোদ্ধা ড.মোঃ ফরজ আলী

বীর মুক্তিযোদ্ধা ড. মোঃ ফরজ আলী সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার অন্তর্গত মাইজবাড়ি ইউনিয়নের ভাটীমেওয়া খোলা গ্রামে ১৯৫৮ইং সালে জন্ম গ্রহন করেন । তার পিতার নাম রিয়াজ উদ্দিন সরকার এবং মাতার নাম হালিমা খাতুন।

 

মার্চ ২৬, ১৯৭১ সাল। বঙ্গবন্ধু স্বাধীনতার ডাক দিয়েছেন। স্বাধীন দেশ চাই, আর পাকিস্তানিদের দাসত্ব করতে চাই না। শহর, বন্দর, গ্রামে একই ধ্বনি, প্রতিধ্বনি, ‘বীর বাঙ্গালি অস্ত্র ধর বাংলাদেশ স্বাধীন কর।’ স্বাধীনতা সংগ্রামে দেশ উত্তাল। পাকিস্তানি হানাদার বাহিনী সশস্ত্র সাজে সজ্জিত হয়ে নিরীহ বাঙ্গালিদের উপর ঝাঁপিয়ে পড়েছে। নারী, পুরুষ, শিশু কেহই তাদের আক্রমন থেকে রেহাই পাচ্ছে না। নির্বিচারে সকলের উপর গুলি চলছে। স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে রেডিও তে দেশব্যাপী হত্যাযজ্ঞ, জ্বালাও পোড়াও, নারী নির্যাতন ও লুটতরাজের খবর সার্বক্ষনিক প্রচার হচ্ছে। এ ঘৃন্যতম আক্রমনের দাত ভাঙ্গা জবাব দিতে এবং দেশকে স্বাধীন করতে শুরু হয় মুক্তিযুদ্ধ। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় অঘোষিত বন্ধ। সময় অতিক্রান্তের ব্যবধানে টগবগে ছেলেরা যুদ্ধের ট্রেনিং গ্রহণের জন্য দলে দলে ভারতে যাচ্ছে। আবার ট্রেনিং শেষে দেশে প্রবেশ করে বিচ্ছিন্নভাবে শত্রু মোকাবেলা করছে। তাদের কাছেও গোপনে গোপনে  দেশের দুরন্ত ছেলেরা যুদ্ধের ট্রেনিং নিচ্ছে। পাকিস্তান হানাদার বাহিনীর গনহত্যা, লুন্ঠন ও মা বোনের সম্ভ্রম হরনের চিত্র বিবেকবান মানুষকে বিচলিত করত। তাই প্রতিশোধ। এই প্রতিশোধ নেওয়ার প্রত্যয় থেকে ফরজ আলী মুক্তিযুদ্ধে যেতে উদ্ভুদ্ধ হয়েছিলেন। যুদ্ধ ক্ষেত্রে তিনিও যে মৃত্যুর সম্মুখীন হতে পারেন এরূপ ধারনা  বা যুদ্ধের ভয়াবহতা উপলব্ধি করার যথেষ্ঠ জ্ঞান তখনও তার হয়নি। মুক্তিযোদ্ধাদের উপস্থিতি এবং মাঝে মধ্যেই হানাদার বাহীনীর উপর অর্তকিত আক্রমন, তাদের অদৃশ্য শক্তি প্রদর্শন সাধারন মানুষকে উজ্জীবিত করত এবং মুক্তিযুদ্ধে যেতে বিপুল উৎসাহ যোগান দিতো।

 

ফরজ আলী সবেমাত্র ৭ম শ্রেণি পেরিয়ে ৮ম শ্রেণীতে প্রবেশ করেছেন। বয়স ১৩-১৪ বছর । হালকা পাতলা গড়ন। বয়স ও শারিরীক গঠনের কারনে কেহই তাকে যুদ্ধে যাওয়ার উৎসাহ দিতেন না। কিন্তু ফরজ আলী নাছোড় বান্দা। যুদ্ধে তাকে যেতেই হবে। যুদ্ধের প্রাক-প্রস্তুতি হিসেবে অস্ত্রের ট্রেনিং নেওয়া অপরিহার্য। পার্শ্ববর্তী বন্ধুরাষ্ট্র ভারত ট্রেনিং প্রদানে সর্বাত্বক সহযোগিতার হাত বাড়িয়েছে। নৌকা ভাড়া করে দলে দলে ভারতে যাওয়ার জন্য প্রস্তুতি ও দলে অন্তর্ভূক্তির জন্য গোপনে তালিকা করা হচ্ছে। ফরজ আলী কোন ক্রমেই তালিকাভূক্ত হতে পাচ্ছিলেন না। যেখানেই যাচ্ছেন একই কথা তার যুদ্ধে যাওয়ার বয়স হয়নি। বয়সের ঝুকিঁ মনে করে কেহই তাকে সঙ্গে নিতে চায়নি। ইতোমধ্যে তার মামা ও গ্রামের কয়েকজন কলেজ ছাত্র মিলে ভারতে যাওয়ার জন্য একটি দলগঠন করলো। ফরজ আলী লুকিয়ে লুকিয়ে তথ্য সংগ্রহ করতে থাকলেন, তারা কখন কোন নৌকায় রওনা হয়। সময়টা ছিল জুলাই-আগষ্ট, ১৯৭১। দলটি সিদ্ধান্ত নিয়েছে নৌকা পথে মানকার চর বর্ডার হয়ে ভারতে প্রবেশ করবে। ইতোমধ্যে বড় একটা নৌকাও ভাড়া হয়ে গেছে। যারা নৌকার সাথে বিশেষ ভাবে পরিচিত অর্থাৎ যারা নদ নদী বেষ্টিত এলাকায় বসবাস করেন, নদীপথে প্রতিনিয়ত যাতায়াত করেন তারা বড় নৌকার গঠন সম্পর্কে অবশ্যই অবগত আছেন। নৌকার পিছনের অংশে পাটাতনের নীচে বিশাল খালি জায়গা। ফরজ আলীর মত ছোট আকারের দেহ সহজেই পাটাতনের নীচে লুকিয়ে রাখা যায়। দুপুর ১২টার দিকে নৌকা পাল তুললো। সকলের চোখে ধূলো দিয়ে নৌকার পাটাতনের নিচে অবস্থান করে তিনিও ভারতের উদ্দেশ্যে  রওনা হলেন মুক্তিযোদ্ধা হওয়ার স্বপ্ন বাস্তবায়নে। প্রবল বাতাসে নৌকা ঝড়ের বেগে চলছে। তখনও কেউ জানতে পারেনি তার সুচতুরতা ও মুক্তিযোদ্ধা হওয়ার কৌশল।  নদী পথে ভারতে অসংখ্য বাঙ্গালী পারি জমাচ্ছে যা পাকিস্তানি আর্মিরা ইতোমধ্যে আঁচ করতে পেরেছে। ফলে নদী পথ সে মূহূর্তে অত্যন্ত ঝূঁকিপূর্ণ  ছিল। বাহাদুরাবাদ ঘাট যেন মরন ফাঁদ। এ স্থান অতিক্রম করতে গিয়ে অনেকেরই সলিল সমাধি হয়েছে। পাকিস্তানি আর্মিরা এখান থেকে সার্চ লাইটের মাধ্যমে নৌকার গতিপথ পর্যবেক্ষণ করতো। সন্দেহ হলে গুলি করে নৌকা নদিতে ডুবিয়ে দিত। কখনও কখনও নৌকা ধরে তীরে আনতো এবং মুক্তিযুদ্ধের ট্রেনিং নিতে ভারতে যাচ্ছে সন্দেহে নৌকার আরোহীদের ব্রাশ ফায়ার করে মুত্যু কুপে নিক্ষেপ করতো। সুতরাং এ অংশটি অতিক্রম করতে পারলে ধরে নেওয়া হতো জীবন বাঁচলো তৎসংগে ভারতে প্রবেশ করাও নিশ্চিত হলো। রাত্রি প্রায় ০৩.০০ টা। হঠাৎ আল্লাহ আকবর ধ্বনি। ফরজ আলী বুঝতে পারলেন তারা বাহাদুরাবাদ ঘাট অতিক্রম করেছেন। সকলেই জীবন রক্ষা করতে পেরেছেন। দীর্ঘ সময় পাটাতনের নীচে নিজেকে কুচকে রাখার বেদনার অবসান ঘটিয়ে বীরদর্পে তিনিও পাটাতনের উপরে উঠে আল্লাহ আকবর ধ্বনি দিলেন। সকলেই অবাক, সকলেরই একই প্রশ্ন ফরজ আলী  কিভাবে তাদের সাথী হলেন। কেউ কেউ তার মুক্তিযোদ্ধা হওয়ার এহেন কৌশল চমৎকার বলে প্রশংসা করলেও তার মামা খুব মন খারাপ করলেন। কারণ যুদ্ধ করার জন্য তার শারীরিক যোগ্যতা সম্পর্কে মামা খুবই সন্ধিহান ছিলেন। কিন্তু আফসোস, পিছু হটার আর কোন সুযোগ ছিল না। অল্প সময়ের মধ্যে তারা পৌছে গেলেন মানকার চর বর্ডারে। বাংলাদেশের সাথে ভারতের আসাম রাজ্যের মানকার চর বর্ডার। শুধু মানুষ আর মানুষ। বাংলাদেশ থেকে দলে দলে হিন্দু শরনার্থীরা এখানে এসে জনসংখ্যা বাড়িয়ে দিয়েছে। রাস্তার দু’পাশে তাবুর মধ্যে তাদের অবস্থান। বৃষ্টিতে তাবুর ভিতর কাঁদা পানি, বসবাসের একেবারেই অযোগ্য। তার মধ্যে গাদাগাদি হয়ে শরনার্থীদের বসবাস। সে যে কি করুন  দৃশ্য  তা  ভাষায়  প্রকাশ  করা  যায়  না  শুধু  অনুভব  করা  যায়। ফরজ আলী ও তাদের সহযাত্রীদের নিয়ে  যাওয়া  হলো মরণটিলা ক্যাম্পে। মুক্তিযুদ্ধের ট্রেনিং গ্রহণের যোগ্যতা নির্ধারনে এটি প্রাথমিক যাচাই বাচাইয়ের স্থান। টিলার উচ্চতা এতো বেশী যে, একবার সমতলে নামলে উপরে উঠার সাহস হারিয়ে যায়। যাচাই বাচাই এর সময় আবার একই বিপত্তি। তাকে নিয়ে টানাটানি। এতো অল্প বয়স এবং হালকা, পাতলা শরীর নিয়ে যুদ্ধ করার সক্ষমতা নেই মর্মে বিচারকদের ধারণা। দেশে ফেরত পাঠানো অসম্ভব বিবেচনায় দলের সকলের অনুরোধের প্রেক্ষিতে ভাগ্য সুপ্রসন্ন হলো। হুকুম হলো, ভারতের দার্জিলিং জেলার শিলিগুড়িস্থ পানিঘাটা ট্রেনিং ক্যাম্পে ট্রেনিংএ যাওয়ার জন্য। কখনও স্থলপথে বাস/ ট্রাক আবার কখনও জলপথে লঞ্চ/স্টিমারে দীর্ঘ পথ অতিক্রম করে তারা উপস্থিত হন পানি ঘাটা ট্রেনিং ক্যাম্পে। প্রশিক্ষনের ক্যাম্পটি ছিল ৭নং সেক্টরের আওয়াতাধীন। ক্যাম্পে সাঁিড়বদ্ধ ভাবে তাবু নির্মাণ করা হয়েছে। এক তাবুতে ০৫/০৭ (পাঁচ/সাত) জনের থাকার ব্যবস্থা। তাবুর মধ্যে মাটিতে খেজুরের পাটি তার উপর কম্বল এর বিছানা। কয়েকটি কোম্পানীতে বিভক্ত করে মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষন দেওয়া হচ্ছে। এ্যালফ্যাবেটিক্যাল অর্ডারে কোম্পানীর (আর্মিদের প্লাটুন, কোম্পানী থাকে) নামকরণ করা হয়েছে। যেমন এ কোম্পানীকে ‘আলফা’ ‘বি’ কোম্পানীকে ‘বেটা’ ‘সি’ কোম্পানীকে ‘চার্লি’ ইত্যাদি। ফরজ আলী অন্তর্ভূক্ত হলেন‘এল’ বা ‘লিমা’ কোম্পানীতে। কোম্পানীর বরাদ্দ পেয়ে লাইনে দাড়ালেন। প্রত্যেককে দেওয়া হলো দুটি গেঞ্জি, দুটি হাফপ্যান্ট, দুটি গামছা অর্থাৎ জোড়া জোড়া প্রয়োজনীয় জিনিসপত্র। এ জিনিসগুলো বিভিন্ন দেশ থেকে পাঠানো অসম আকৃতির। গেঞ্জি পরিধান করলে কাধ থেকে হাটু পর্যন্ত বিস্তৃত হতো। হাফপ্যান্ট এরএক পা পথেই তার  দু’পা চলে যেতো। ভ্যাগিস, গামছা ছিল। হাফপ্যান্টের হুকের মধ্যে গামছা ঢুকিয়ে কোমর বেধে রাখতেন আর হাফপ্যান্টের নিচের অংশ গিয়ে পায়ের গোঁড়ালি ছুই ছুই করতো। হাফ প্যান্ট পরিধান করলে পোষাকের যে সৌন্দর্য্য দৃশ্যমান হতো তা শুধু আদিম যুগের পোশাকের সাথে মিলানো যায়। ক্যাম্পটি কাটাতারের মজবুত বেড়া দ্বারা বেষ্টিত জনবসতিহীন পাহাড়ি এলাকা। ভারত বিরোধী কিছু দুঃষ্কৃতিকারী লোকদের পাহাড়ের পাদদেশে লুকিয়ে থাকার একধরণের আশ্রয়স্থল। এক পাশ দিয়ে পাহাড় থেকে লেক প্রবাহিত হচ্ছে। লেকের ওপারে বন্য প্রাণীর আবাসস্থল। হিংস্র বন্য প্রাণী এবং দু্ষ্কঃৃতকারীদের যৌথ আক্রমনে এলাকাটিতে বসবাস ছিল অত্যন্ত ঝুকিঁপূর্ন। দল ছাড়া একা চলাফেরা নিরাপদ নয় বিধায় ক্যাম্পের বাহিরে একা যাওয়া নিষেধ ছিল।


ক্যাম্পে খাওয়া দাওয়ার আইটেম ছিল অদ্ভুত। মাছ না অন্য কিছু, মাংস, তা কিসের মাংস বুঝা যেত না। অন্যদেশের সাহায্য যা আসতো সেটাই খেতে দিতো। সেটা হালাল না হারাম জিজ্ঞাসা করার সুযোগ ছিল না। তবে নির্ভেজাল এবং তাজা চা পাতার ঘ্রাণ এখনও ভোলা যায় না। সুস্বাদু চা ই মূলতঃ ক্ষুধা নিবারন করতো।


পিছনে হাফ লিটারের একটি মগ সব সময় বাধা থাকতো। ৩/৪ ঘন্টা পর পর চা পান করতে দিত। তার স্বাদ একমাত্র অমৃত সুধার সাথে তুলনা করা যায়। খুব স্বল্প সময় নাস্তা এবং দুপুরের খাবারের জন্য বরাদ্দ থাকতো। নির্দিষ্ট সময়ের মধ্যে খাবার শেষ করতে না পারলে না খেয়েই ট্রেনিংএ উপস্থিত হতে হতো। সকাল ৭টা থেকে রাত ৮ পর্যন্ত ট্রেনিং চলতো (নাস্তা ও দুপুরের খাওয়া বাদে)।  ট্রেনিং শুরু হতো পিটি দিয়ে। একেক দিন একেক রকম পিটি হতো এর মধ্য বল খেলা ছিল অন্যতম। ক্যাম্প থেকে প্রায় ৩ কিলোমিটার দূরে বিরাট মাঠ। প্রতি পক্ষে ১০০ জন করে খেলোয়াড়। হাত দিয়ে হউক আর পা দিয়ে হউক গোল দেওয়া চাই। যে দল হারবে তাহাদের প্রত্যেককে শাস্তি স্বরূপ বিজয়ী দলের একজনকে কাধে করে ক্যাম্পে নিয়ে যেতে হতো। মজার বিষয় ছিল, শারীরিক গঠন পাতলা এবং ছোট হওয়ার কারনে ফরজ আলী জিতুক বা হারুক প্রতিবারই অন্যের কাধেঁ উঠে ক্যাম্পে যেতেন। পর্যবেক্ষকরা লক্ষ্য করতেন একজনের কাঁধে অন্য আরেক জন আছে কিনা। তারপর নাস্তা খেয়ে দৌড় দিতেন প্রাকটিক্যাল ট্রেনিং এর জন্য। ভারতের অভিজ্ঞ ও হিংস্র প্রকৃতির শিখ ও গারো সৈনিকরা ট্রেনিং প্রশিক্ষক ছিলেন। তাদেরকে ফরজ আলীরা ওস্তাদ বলে সম্বোধন করতেন। রাইফেল, এসএমজি (স্টেনগান) এলএমজি এবং অন্যন্য সমমানের অস্ত্র সম্পর্কে বাস্তব এবং তাত্ত্বিক ট্রেনিং হতো। রাত্রের অন্ধকারে অস্ত্রের যন্ত্রাংশ খুলে আবার অস্ত্রকে সক্রিয় করার ট্রেনিং মারাত্মক ঝুকিপূর্ণ ছিল। মাইন, গ্রেনেড, এক্সপ্লোসিভ ইত্যাদি ব্যবহারের যথাযথ জ্ঞান অর্জনে রীতিমত ক্লাস করতে হতো। উল্লেখ করা যায়, সে সময়ে পাকিস্তানী আর্মি বিশ্বের মধ্যে একটি শক্তিশালী সেনাবাহিনী বলে সুপরিচিত ছিল। স্বল্প সময় ট্রেনিং প্রাপ্ত হয়ে দীর্ঘ দিনের অভিজ্ঞ পাকিস্তানি আর্মিদের চ্যালেঞ্জ দেওয়া এবং যুদ্ধের ভয়াবহতা মোকাবেলা করা মুক্তিযোদ্ধাদের জন্য অবশ্যই হীম্মতের বিষয় ছিল। প্রশিক্ষকরা বেশীরভাগ ইংরেজির সাথে সমন্বয় করে হিন্দি ভাষায় কথা বলতো। ফরজ আলী প্রথম দিকে হিন্দি ভাষা বুঝতে না পারার কারণে উল্টাপাল্টা কাজ করতেন। এ জন্য মাশুলও কম দিতে হয়নি। ওস্তাদদের চড়-থাপ্পর লাথি লেগেই থাকতো। পরে অবশ্য হিন্দি ভাষা বুঝতে পারা এবং বলা দুটোতেই পারদর্শী হয়ে গিয়েছিলেন। ভাষা বুঝতে সহায়তা দেওয়ার জন্য প্রতি কোম্পানীতেই পূর্ব অভিজ্ঞ একজন ট্রেইন্ড বাঙ্গালি ওস্তাদ থাকতো যিনি হিন্দি ভাষাকে বাংলায় অনুবাদ করার দায়িত্বে থাকতেন। প্রশিক্ষণ চলাকালে হিন্দি কথপকথনের বিপরীতে বাঙ্গালি ওস্তাদ যেভাবে বলতেন সেভাবেই তারা রেসপন্ড করতেন। তাদেরকে ইন্টারপ্রিটার বলা হতো। মজার বিষয় একদিন হঠাৎ এক বাঙ্গালি ইন্টারপ্রিটারকে দেখলেন কান ধরে বার বার উঠবস করছেন। তারপর বুকডন ও ক্রোলিং। তারা সকলে বিস্মিত ! ব্যাপার কি? পরে জানতে পারলেন প্রশিক্ষক যা বলেছেন বাঙ্গালি ইন্টারপ্রিটার ভুল অনুবাদ করায় তারা অন্যভাবে রেসপন্ড করছে ফলে শাস্তিটা তাকেই দেওয়া হয়েছিল। ফরজ আলী অল্প বয়সি  হওয়ার কারনে ওস্তাদদের থেকে কোন  অনুকম্পা পেতেন না। সকলের মতো ট্রেনিং এ পারদর্শী না দেখাতে পারলে নেমে আসতো চরম শাস্তি। মনে হতো শাস্তিটা ট্রেনিং এর একটি অবিচ্ছেদ্দ্য অংশ। সপ্তাহের একদিন ছুটি থাকলেও ঐ দিন ব্যস্ত রাখতো ৬০/৭০ ফিট গভীর লেক থেকে বালির বস্তা ওপরে টানাটানির মাধ্যমে।

 

অবশেষে ট্রেনিং সমাপ্ত। প্রত্যেকের জন্য বরাদ্দ হলো ফ্রিডম ফাইটার নাম্বার (এফ এফ নং-)।ফরজ আলী ও তার সহযোগীরা রওনা হলেন তরঙ্গপুর ক্যান্টনমেন্টের উদ্দেশ্যে যেখান থেকে তাদের প্রত্যেকের নামে অস্ত্রের বরাদ্দ দেওয়া হয়েছিল।  এখানে অনেক মুক্তিযোদ্ধার উপস্থিতির কারনে প্রয়োজনীয় খাবার, খাবার বাসন ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী সরবরাহ অপ্রতুল ছিল। খাওয়ার বাসন হিসেবে ব্যবহৃত হতো কলাপাতা ও আখের রস জ্বাল করার কড়াই। কড়াইয়ের মধ্যে ২০/২৫ জনের ভাত ও তরকারি মিশিয়ে রাখা হতো। কড়াইয়ের চারিপাশে পা রাখার জায়গা খালি থাকতো। ফরজ আলীরা কড়াইয়ের মধ্যে উঠে খাওয়া শুরু করতেন। বর্ডারে যুদ্ধ চলছে। ভারতীয় বাহিনী মুক্তিযোদ্ধাদের সামনে রেখে যুদ্ধ পরিচালনা করতেন। আর পাকিস্তানি বাহীনির এম্বুশের আওতায় কত মুক্তিযোদ্ধা যে প্রাণ হারিয়েছে তা মনে হলে এখনও গা শিউরিয়ে উঠে। পাকিস্তানি বাহিনীকে মোকাবেলা করার প্রয়োজনে কর্তৃপক্ষের নিশিদেশনায় ফরজ আলীরা মানকারচর হয়ে নদীপথে আবার নিজ জেলা সিরাজগঞ্জে পৌছে। থাকার জন্য প্রথম আস্তানা হলো যোগাযোগবিহীন একটি চর এলাকায়।তারা রাত্রি যাপন করতেন কখনও গোয়ালঘরে খড় বিছিয়ে কখনও খোদ গৃহস্থলীর শোয়ার ঘরে। মূহুের্ত মূহুের্ত স্থান বদল করতেন যাতে শত্রু বাহিনী তাদের অবস্থান জানতে না পারে। এতটুকু সতর্কতা অবলম্বন করার পরও রাজাকার আল বদরের সহযোগীতায় পাকিস্তানি বিমানবাহিনী ফরজ আলীরাদের নৌকা লক্ষ্য করে গুলি বর্ষণ করে। লক্ষ্য ভ্রষ্টের কারণে সে যাত্রা তারা বেঁচে যায়।

 

কাজিপুর থানা সদরে অবস্থানরত হানাদারবাহিনীকে আক্রমন



নভেম্বর মাস, পরিকল্পনা অনুযায়ী ফরজ আলীরা তিনটি দলে বিভক্ত হয়ে তিন দিক থেকে সিরাজগঞ্জ জেলার কাজীপুর থানা সদরে অবস্থানরত পাকিস্তানী সশস্ত্রবাহিনীকে আক্রমণ করে। তারা থানার পশ্চিম দিক থেকে গ্রুপ কমান্ডার মোঃ আব্দুস সাত্তারের নেতৃতে যুদ্ধে অংশ গ্রহণ করে। সকল গ্রুপের সমন্বয়ের দায়িত্বে ছিল মোঃ লুৎফর রহমান। জনাব সাত্তার অত্যান্ত সাহসি বটে, তার সিদ্ধান্ত গ্রহন কখন কখনও অতি সাহসিকতার পরিচয় বহন করতো। তারা খোলা মাঠে অবস্থান নিয়ে ক্রলিং করে গুলি ছুড়তে ছুড়তে সমুখে অগ্রসর হতে থাকে। সংরক্ষিত বাংকার থেকে পাক বাহিনী তাদেরকে লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে। এতে সহযোদ্ধা চাঁন মিয়া নিহত এবং মোঃ আমজাদ হোসেন ও আবুল কাসেম গুলি বিদ্ধ হয়। সারাদিন ব্যাপি যুদ্ধ চলমান থাকায় প্রয়োজনীয় গোলাবারুদের সল্পতা দেখা দেয় ফলে শেষ চেষ্টা করেও থানা দখল মুক্ত করা সম্ভব হয়নি। সুরক্ষিত বাঙ্কারে পাকিস্তানি সেনাবাহিনীর অবস্থানের কারণে যুদ্ধে ততটা সফলতা না আসলেও পাকিস্তানী হানাদার বাহিনী বুঝতে পারে মুক্তিযোদ্ধারা তাদের ঘিরে ফেলেছে। তারা মানসিকভাবে দুর্বল হয়ে পড়ে এবং পরবর্তী সময়ে বিশেষ পাহাড়ায় পর্যায়ক্রমে জেলা সদরে পালিয়ে যায়।

 

শৈলমারী-ভাটপিয়ার এ যুদ্ধ


১৩ ই ডিসেম্বও, ১৯৭১ ইং এ ফরজ আলী সিরাজগঞ্জ শহরের অদূরে শৈলমারী- ভাটপিয়ার নামক স্থানে আরও একটি ভয়াবহ যুদ্ধে অবতীর্ন হন। এখানেও সকাল থেকে যুদ্ধ শুরু হয়। যুদ্ধে প্রাণ যায় সোহরাব সহ কয়েকজন সহযোদ্ধার। উল্লেখ্য জনাব আমির হোসেন ভুলু সে সময় সিরাজগঞ্জের মুক্তিযুদ্ধের অধিনায়ক ছিলেন। ১৪, ডিসেম্বর কোন সংঘাত ব্যতিরেকে সিরাজগঞ্জ শহর শত্রু মুক্ত হয়। দীর্ঘ সংগ্রাম ও নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর আসে ১৬, ডিসেম্বর ১৯৭১। সকলের বাঁধ ভাঙ্গা আনন্দ। তবে এ আনন্দ অর্জিত হয় লাখ লাখ শহীদের রক্তের বিনিময়ে আর এর সাথেই সমাপ্ত ঘটে মহান মুক্তিযুদ্ধের। পৃথিবীর বুকে প্রতিষ্ঠিত হয় একটি স্বাধীন স্বার্বভৌম দেশ, লাল সবুজের বাংলাদেশ। বিজয় পরবর্তী কিছুদিন ফরজ আলী কাটালো জেলা সদরের মুক্তিযোদ্ধা ক্যাম্পে সহযোদ্ধাদের সাথে। অতঃপর বাংলাদেশ ও ভারতের তত্বাবধানে পরিচালিত যৌথ বাহিনীর নিকট সিরাজগঞ্জ ম্যালেশিয়া ক্যাম্পে অস্ত্র জমা দিয়ে রওনা হলেন বাড়ীর উদ্দেশ্যে। বিদায় লগ্নে সহযোদ্ধা এস এম তরিকুল ইসলাম, আবদুর রশীদ, আমজাদ হোসেন, সুজাবত আলী, আমিরুল, হাবিবুর, ওহাব, তোফাজ্জেল সহ অনেকের চোখ ছল ছল করছিল। একই গ্রামের অধিবাসী ও সহযোদ্ধা আব্দুস সামাদ, আবুল কাসেম, আজিজুর ও মামা সামসুল হক এক যোগে বাড়ি পৌছে গেলেন।  শুধু বাড়ীর লোকই নয় গ্রামের অনেক লোকই তাকে দেখতে আসলো, আদর করল আর প্রশংসা করলো তার কিশোর বয়সের সাহসিকতা ও বীরত্বের।

জীবনের শেষ লগ্নে উপনিত হয়ে ড মো: ফরজ আলী স¦রন করছেন তার সহযোদ্ধাদের। তাদের মধ্যে জানা অজানা অনেকই পৃথিবী ছেড়ে চলে গেছেন (০১. মোঃ শামছুল হক, মুক্তিযোদ্ধা নং- ০১৮৮০০০২৭৮০, গেজেট নং-৮৪, ০২. মোঃ আবুল কাশেম, মুক্তিযোদ্ধা নং- ০১৮৮০০০১৩০৯, গেজেট নং-৮৩, ০৩. মোঃ আজিজুর রহমান, মুক্তিযোদ্ধা নং-০১৮৮০০০১৯৭৬, গেজেট নং-৯৬, মোঃ আবুস সামাদ, এফএফ নং-৮১৯৯, ৭ নং সেক্টর এবং অজানা আরও অনেকেই)। যারা জীবত আছেন তারা ও বয়সের ভারে নুজ্জ্য (১. এস এম তরিকুল ইসলাম, মুক্তিযোদ্ধা নং- ০১৮৮০০০১৮৩০, গেজেট নং-৯৬১, ০২. মোঃ আব্দুর রশীদ, মুক্তিযোদ্ধা নং- ০১৮৮০০০১৬২২, গেজেট নং-৮৪৬, ০৩. মোঃ আমজাদ হোসেন, এফএফ নং-৮১৮১, ৭ নং সেক্টর, গেজেট নং-৮৩৯, ০৪. মোঃ তোফাজ্জেল হোসেন, মুক্তিযোদ্ধা নং- ০১৮৮০০০১৬২১, গেজেট নং-৮৪২, ০৫. মোঃ আমিনুল ইসলাম, এফএফ নং-৮১৯০, ৭ নং সেক্টর, গেজেট নং-৮৪০, ০৬. মোঃ সুজাবত আলী, এফএফ নং-৮১৮৮, ৭ নং সেক্টর, গেজেট নং- , ০৭. হাবিবুর রহমান, এফএফ নং ৮১৯১, ৭ নং সেক্টর, গেজেট নং- , ০৮. মোঃ আব্দুল ওহাব আনসারী, এফএফ নং-৮১৮৯, ৭ নং সেক্টর, গেজেট নং-  এবং আরও অনেকেই)।

 

ড. মোঃ ফরজ আলী ছাত্র জীবনে ও কর্মরত অবস্থায় একাধিক একাডেমিক, প্রফেশনাল ও গবেষনালব্দ ডিগ্রী/এওয়ার্ড ও ডিপ্লোমা (Ph.D, MBA, MA, LLB, DAIBB & PGDCM) অর্জন করেন। যোগাযোগ বিচ্ছিন্ন, নদীনালা বেষ্টিত দ্বীপ সদৃশ্য, আধুনিক সুবিধা বঞ্জিত অনুন্নোত জনপদে অবস্থিত একই উপজেলাধীন খাসরাজ বাড়ী প্রাথমিক বিদ্যালয়ের গন্ডি পেরিয়ে ১৯৬৯ সালে ফরজ আলী পূর্ব বগুড়ার প্রাচীনতম ও শ্রেষ্ঠ বিদ্যাপীঠ গোসাইবাড়ী এ. এ. উচ্চ বিদ্যালয়ে ৬ষ্ট শ্রেনীতে ভর্তি হন। উক্ত বিদ্যালয় থেকে এস এস সি এবং রাজশাহী কলেজ থেকে এইচ এস সি পরীক্ষায় কৃতিত্ত্বের স¦াক্ষর রাখেন। তিনি  ১৯৮৩ সালে রাজাশাহী  বিশ্ববিদ্যালয় হতে ইংরেজী সাহিত্যে অনার্স ও মাষ্টার্স ডিগ্রী নিয়ে একটি রাষ্ট্রায়ত্ব বানিজ্যিক ব্যাংকে ১৯৮৪ সালে প্রথম শ্রেণীর কর্মকর্তা হিসেবে চাকুরীতে যোগদান করেন। সুদীর্ঘ ৩৩ বৎসর কর্মজীবন শেষে ব্যাংকের দ্বিতীয় সর্বোচ্চ পদ ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর হতে অবসর গ্রহন করেন। অবসরোত্তর সময়ে তিনি ঢাকা বি শ্ববিদ্যালয় ও ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি এন্ড সাইন্সেস (ইউ, আই, টি, এস) এ ব্যাংকিং ও আইন বিষয়ে অতিথি বক্তা ও এ্যাডজাংক্ট ফ্যাকালটি হিসেবে শিক্ষকতা করেন। মুক্তিযুদ্ধ ও ব্যংকিং সেক্টরে অবদানের বিপরীতে অর্জন করেছেন বিভিন্ন সম্মাননা পুরস্কার। তিনি রাষ্ট্র মালিকানাধীন অগ্রণী ব্যাংক লিমিটেড এর পরিচালনা পর্ষদের সম্মানিত পরিচালক ও একাদিক দেশী বিদেশী মার্চেন্ট ব্যাংক এবং শিল্প প্রতিষ্টানের পরিচালক হিসেবে দ্বায়িত্ব পালন করেছেন ও করছেন। সংশ্লিষ্ট ছিলেন প্রাইভেট ব্যাংকের আইন প্রনয়ন ও ব্যাংক কোম্পানী আইন সংশোধনী প্রক্রিয়ার সাথে এবং নিজেকে ব্যস্ত রেখেছেন বিভিন্ন সামাজিক কর্মকান্ডে।

 


 

মুক্তিযোদ্ধার পরিচিতি

১. মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয়,

গেজেট নং-২৭৮৮ প্রকাশিত-বৃহস্পতিবার, ডিসেম্বর ০১, ২০০৫,

প্রজ্ঞাপন-তারিখ সেপ্টেম্বর ০৪, ২০০৩ ইং ।

২. সনদ পত্র - মুক্তিযোদ্ধা নম্বর - ০১৮৮০০০৩৪৭০

৩. পরিচয় পত্র - মুক্তিযোদ্ধা পরিচয় নম্বর ০১৮৮০০০৩৪৭০