মঙ্গলবার, অক্টোবর ১৩, ২০২৬

২৮ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

মঙ্গলবার, অক্টোবর ১৩, ২০২৬

২৮ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্যদের পরীক্ষা ১৫ দিনের মধ্যে: শিক্ষামন্ত্রী

>> হত্যা মামলায় জামিন পেয়েই ‘জয় বাংলা’ স্লোগান আইভীর

>> বিশ্ববাজারে স্বর্ণের দাম বাড়ল

>> সৌদিগামী ফ্লাইট বাতিল, চাকরি হারানোর শঙ্কায় হাজারো প্রবাসী

>> অস্ত্র-হেরোইনসহ নারায়ণগঞ্জের শীর্ষ সন্ত্রাসী সোহেল গ্রেফতার

>> বিমানবন্দরে হামলা,‘কঠোর পদক্ষেপের’ হুঁশিয়ারি সৌদি মন্ত্রীর

>> রিয়াদ বিমানবন্দর বন্ধ : ৬১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ৯ হাজার ২৬৯ যাত্রী

>> দুর্গাপূজায় গার্মেন্টস শ্রমিকদের ৩ দিন ছুটি ঘোষণা

>> ১২ ঘণ্টা পর নিয়ন্ত্রণে চকবাজারের আগুন

>> পানামায় ফের শক্তিশালী ভূমিকম্পের আঘাত

আপনি পড়ছেন : বিজ্ঞান-প্রযুক্তি

ভয়ানক সৌরঝড়ে বিঘ্নিত হতে পারে বৈশ্বিক ইন্টারনেট সেবা


DhakaReport24.com || 2021-09-04 22:38:45
ভয়ানক সৌরঝড়ে বিঘ্নিত হতে পারে বৈশ্বিক ইন্টারনেট সেবা



সমুদ্রে যে অপটিক ফাইবার বিছানো রয়েছে, ঝড়ের কারণে তা অফলাইন হয়ে গিয়ে ইন্টারনেট ব্ল্যাকআউটের পরিস্থিতি তৈরি হতে পারে ছবি: আর্স টেকনিকা
ভয়ানক সৌরঝড়ের কারণে অতীতে বেশ কয়েকবার বিদ্যুৎ সেবা বিঘ্নিত হয়েছে এবং দীর্ঘ সময়ের জন্য বৈদ্যুতিক সংকট তৈরি করেছে। সম্প্রতি এক বিজ্ঞানীর গবেষণায় উঠে এসেছে নিকট ভবিষ্যতে মারাত্মক এক সৌরঝড়ে বিঘ্নিত হতে যাচ্ছে বৈশ্বিক ইন্টারনেট পরিষেবা। খবর আর্স টেকনিকা।

ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক সঙ্গীতা আবদু জ্যোতি তার এক গবেষণাপত্রে দাবি করেন, বিশ্ব বর্তমানে এত বৃহদাকারের সৌরঝড় মোকাবেলা করতে প্রস্তুত নয়। এ ঝড়ের কারণে সমুদ্রের তলা দিয়ে যেই অপটিক ফাইবার বিছানো রয়েছে, তা অফলাইন হয়ে গিয়ে ইন্টারনেট ব্ল্যাকআউটের পরিস্থিতি তৈরি হতে পারে।

উল্লেখ্য, বেশ কয়েক মাস ধরেই সূর্যের মধ্যে অস্থিরতা নজর করা গিয়েছে। ২০২০ সালে সূর্য তার ১১ বছরের নতুন সাইকেল শুরু করেছে। এ সাইকেল ২০২৫ সালে চরম পর্যায়ে পৌঁছবে। এ অবস্থায় সৌরঝড়ের চোখ রাঙানি বিশ্বের ওপর। বিশ্বের ওপর শেষবার বড় আকারের সৌরঝড় আছড়ে পড়েছিল ১৭ বছর আগে। সেবার পৃথিবী যে সৌরঝড় দেখেছিল, তখন প্রযুক্তি অতটাও উন্নত ছিল না। আর তখন আমাদের প্রযুক্তিনির্ভরতাও ততটা ছিল না। তবে সময়ের সঙ্গে সঙ্গে মোবাইল ও প্রযুক্তির ওপর নির্ভরশীলতা বেড়েছে।


গবেষণাপত্রে দাবি করা হয়, সৌরঝড়ের জেরে স্যাটেলাইট সিগন্যাল বিঘ্নিত হতে পারে।

যার জেরে জিপিএস এবং মোবাইল সিগন্যালে সমস্যা হতে পারে। এর আগে ১৯৮৯ সালে একটি সৌর ঝড় আছড়ে পড়েছিল পৃথিবীতে। ফলে কানাডাতে প্রায় ৯ ঘণ্টা বিদ্যুৎ ছিল না। এ পরিস্থিতিতে নয়া সৌর ঝড়ের প্রভাব নিয়ে আশঙ্কায় বিজ্ঞানীরা।