সোমবার, অক্টোবর ১২, ২০২৬

২৭ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

সোমবার, অক্টোবর ১২, ২০২৬

২৭ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : বিজ্ঞান-প্রযুক্তি

ক্রিপ্টো ইউজারদের ডিভাইসে সাইবার হামলা বাড়ছে


DhakaReport24.com || 2021-06-08 22:35:15
ক্রিপ্টো ইউজারদের ডিভাইসে সাইবার হামলা বাড়ছে



বিশ্বব্যাপী ক্রিপ্টোকারেন্সির খ্যাতি বৃদ্ধির পাশাপাশি ক্রিপ্টো ব্যবহারকারীদের ডিভাইসে সাইবার আক্রমণের সংখ্যাও বেড়েছে। চলতি বছরের প্রথম প্রান্তিকে এ হার বাড়ে। বিশেষ করে হামলাকারীরা ব্যবহারকারীদের ডিভাইসে মাইনারস নামক ক্ষতিকর প্রোগ্রাম প্রবেশ করে দেয় এবং এর মাধ্যমে কারেন্সি চুরি করতে সক্ষম হয়। সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে। খবর আইএএনএস।

২০২১ সালের প্রথম প্রান্তিকে এ ধরনের হামলার সংখ্যা চার গুণ বেড়ে ১৬ হাজার ৯৩৪টিতে এসে দাঁড়িয়েছে। বিগত বছরে যার পরিমাণ ছিল ৩ হাজার ৮১৫টি। সাইবার নিরাপত্তাবিষয়ক প্রতিষ্ঠান ক্যাসপারস্কির গবেষণা অনুযায়ী এ সময়ের মধ্যে মোট ২৩ হাজার ৮৯৪টি নতুন মাইনারের সন্ধান পাওয়া গেছে।

ক্রিপ্টোকারেন্সি ব্যবহারকারীদের অজ্ঞাতেই হামলাকারীরা তাদের ডিভাইসে মাইনার ইনস্টল করে। এরপর তারা ধীরে ধীরে বিভিন্ন ধরনের ক্রিপ্টোকারেন্সি চুরি করে। কোনো কোনো ক্ষেত্রে এর পরিমাণ কয়েক লাখেরও বেশি হয়।

যারা ক্যাসপারস্কির নিরাপত্তা সেবা গ্রহণ করতেন, তারাও তাদের অ্যাকাউন্টে এ ধরনের মাইনার আক্রমণের সংখ্যা বাড়তে দেখেন। ২০২১ সালের জানুয়ারিতে এ ধরনের হামলার সংখ্যা ছিল ১ লাখ ৮৭ হাজার ৭৪৬টি। মার্চ নাগাদ যা দুই লাখ ছাড়িয়ে যায়। সামগ্রিকভাবে ২০২১ সালের প্রথম প্রান্তিকে প্রায় ৪ লাখ ৩২ হাজার ১৭১ জন ব্যবহারকারী এ হামলার শিকার হয়েছেন বলে জানা গেছে।

ক্যাসপারস্কির নিরাপত্তা বিশেষজ্ঞ এভগেনি লোপাটিন বলেন, ২০২১ সালের প্রথম প্রান্তিকে আমরা যে পরিমাণ হামলার ঘটনা জেনেছি, তা যে আর থাকবে না বা কমে যাবে সে ব্যাপারে এখনই নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। তবে একটি বিষয় লক্ষণীয়, বিটকয়েন এবং অন্যান্য ক্রিপ্টোকারেন্সির মূল্য যেভাবে বাড়ছে, সেটা মাইনারদের কার্যক্রমে গতি এনে দিয়েছে।


এক বিবৃতিতে তিনি বলেন, চলতি বছর যদি ক্রিপ্টোকারেন্সির বাজারের গতি ঊর্ধ্বমুখী হয়, তবে এর ব্যবহারকারীরা এ রকম আরো হামলার মুখোমুখি হতে পারেন।

মাইনাররা মূলত রিস্কওয়্যার হিসেবে পরিচিত হওয়ায় সাধারণ নিরাপত্তা ব্যবস্থা দিয়ে তাদের সহজেই দমন করা সম্ভব নয় বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

এ ব্যাপারে বিশেষজ্ঞরা ব্যবহারকারীদের তাদের ডিভাইসে রিস্কওয়্যার প্রোগ্রাম ব্লক করার জন্য ভালো নিরাপত্তা ব্যবস্থা নেয়ার পরামর্শ দেন।