রবিবার, অক্টোবর ৪, ২০২৬

১৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, অক্টোবর ৪, ২০২৬

১৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : গনমাধ্যম

সাংবাদিকদের ওপর হামলাকারীদের শাস্তি দাবি জবিসাসের


DhakaReport24.com || 2022-04-19 00:53:00
সাংবাদিকদের ওপর হামলাকারীদের শাস্তি দাবি জবিসাসের

পেশাগত দায়িত্ব পালনের সময় রাজধানীর নিউ মার্কেট এলাকায় সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় উদ্বেগ জানিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (জবিসাস)। সংগঠনটি এই ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানিয়েছে।

মঙ্গলবার (১৯ এপ্রিল) জবিসাসের সভাপতি রবিউল আলম ও সাধারণ সম্পাদক আহসান জোবায়ের এক যৌথ বিবৃতিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। একইসঙ্গে তারা অনতিবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানান।

বিশ্ববিদ্যালয় সাংবাদিক নেতারা বলেন, পেশাগত দায়িত্ব পালনকালে যারা সাংবাদিকদের ওপর হামলা চালায় তারা যেই হোক না কেন তাদের পরিচয় তারা সন্ত্রাসী। অতীতে বিভিন্ন সময়ে এভাবে সাংবাদিকদের ওপর হামলা চালানো হয়েছে। হামলাকারী সন্ত্রাসীরা বিভিন্ন মহলের মদদে পার পেয়ে যাওয়ায় এ ধরনের ঘটনা বার বার ঘটছে।

তারা আরও বলেন, এই সন্ত্রাসীরা দেশ, জাতি ও সরকারের শত্রু। তারা সাংবাদিকদের ওপর হামলা চালিয়ে সংবাদমাধ্যমের কণ্ঠরোধ করতে চায়। এ ধরনের অপকর্মকে যেকোনো মূল্যে প্রতিহত করা হবে। অনতিবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।


ঢাকারিপোর্ট২৪.কম/এমএইচ/আরএএম