রেড টাইমসের সম্পাদক সাংবাদিক,মানবজমিনের সাবেক সহকারী সম্পাদক কবি ও সাহিত্যিক সৌমিত্র দেব (টিটু) আর নেই।
মঙ্গলবার (১৫ এপ্রিল) সকাল ৯:৩০ মিনিটে হার্ট অ্যাটাক করে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। জানা যায় তিনি দীর্ঘদিন থেকে এজমা ও শ্বাসকষ্ট রোগে ভুগছিলেন। তার মরদেহ ঢাকা থেকে মৌলভীবাজারের উদ্দেশ্যে রওনা হয়েছে।
তাঁর অকাল মৃত্যুতে ঢাকারিপোর্ট২৪ ডট কমের সম্পাদক কবি রাজু আহমেদ মামুন তাঁর আত্মার মাগফিরাত কামনা করেন এবং সাথে ঢাকারিপোর্ট২৪ ডট কম পরিবারও গভীর শোক ও সমবেদনা জানান।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম