দেশে প্রথমবারের মতো মানবদেহে কৃত্রিম হার্ট প্রতিস্থাপন করেছে অধ্যাপক ডা. জাহাঙ্গীর কবিরের নেতৃত্বে রাজধানীর ইউনাইটেড হাসপাতালের একদল চিকিৎসক। বুধবার (২ মার্চ) রাতে সফলভাবে এ অস্ত্রোপচার সম্পন্ন হয়। অধ্যাপক ডা. জাহাঙ্গীর কবির হাসপাতালের চীফ কার্ডিয়াক সার্জন ও কার্ডিয়াক সেন্টারের ডিরেক্টর।
হাসপাতালটির জনসংযোগ কর্মকর্তা সাজ্জাদুর রহমান শুভ বৃহস্পতিবার (৩ মার্চ) এ তথ্য নিশ্চিত করে জানান, বুধবার রাতে ইউনাইটেড হাসপাতালে ৪২ বছর বয়সী নারী রোগীর দেহে মেকানিক্যাল হার্ট প্রতিস্থাপন করা হয়েছে। ওই রোগীর হার্ট ফেলিওর হয়েছিল। বর্তমানে রোগীর অবস্থা স্বাভাবিক আছে।
কৃত্রিম হার্ট ট্রান্সপ্যান্টের ফলে দেশের রোগীরা। বিশেষ করে বিভিন্ন জটিল রোগাক্রান্ত রোগীরা মাত্র ঘন্টা খানেকের এই পদ্ধতি মাধ্যমে হার্ট ফেলিওর নিরাময়ের সুযোগ পাবেন বলে জনিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
ঢাকারিপোর্ট২৪.কম/এইচএম/আরএএম