গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩৪ জনের মৃত্যু হয়েছে।নতুন শনাক্ত হয়েছেন ৪ হাজার ৭৪৬ জন।
মঙ্গলবার এ তথ্য জানানো হয় স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে। দেশে এ পর্যন্ত করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ৮৭২ জনে। মোট শনাক্ত ১৯ লাখ ১৯ হাজার ১০২ জন।
২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১১ হাজার ৪১৭ জন। এখন পর্যন্ত ১৭ লাখ ৩ হাজার ৩০৯ জন সুস্থ হয়েছেন।
শনাক্তের হার ১৩ দশমিক ৭৭ শতাংশ।
দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ । এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।