গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো ৩৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মোট ২৮ হাজার ৪৯৪ জনের মৃত্যু হলো। নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১১ হাজার ৫৯৬ জন। এ নিয়ে দেশে মোট রোগীর সংখ্যা ১৮ লাখ ৩৫ হাজার ৭৭৬ জন।
বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২৫ দশমিক ৮৬ শতাংশ।
গতকাল বুধবার দেশে করোনায় ৩৬ জনের মৃত্যু ও ১২ হাজার ১৯৩ জন নতুন রোগী শনাক্ত হয়েছিল। ।