ভারত থেকে ফেরা গোলাম মোস্তফা (৩০) নামে এক বাংলাদেশি যুবকের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।
বুধবার (২ ফেব্রুয়ারি) দুপুরে বাংলাবান্ধা স্থলবন্দর ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, ইমিগ্রেশন) নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন
এটি দেশের একমাত্র চতুর্দেশীয় (বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটান) স্থলবন্দর।
এর আগে দুপুর ১টায় বাংলাবান্ধা স্থলবন্দরের ইমিগ্রেশন চেকপোস্টে এন্টিজেন পরীক্ষায় তার করোনা শনাক্ত হয়। পঞ্চগড় সদরের কায়েতপাড়া এলাকার খোরশেদ আলমের ছেলে গোলাম মোস্তফা।
ইমিগ্রেশনের ওসি নজরুল ইসলাম জানান, গত বুধবার ভারতে চিকিৎসার জন্য যান গোলাম মোস্তফা। আজ দেশে ফিরলে বাংলাবন্ধা বন্দরে এন্টিজেন পরীক্ষায় তার করোনা শনাক্ত হয়। তাকে কোয়ারেন্টিনে রাখার ব্যবস্থা করা হয়েছে বলেও জানানো হয়।