বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক ও চক্ষু বিশেষজ্ঞ অধ্যাপক ডা. দীন মোহাম্মদ নূরুল হক।
সোমবার (৪ মার্চ) বিকেলে তিনি নিজেই বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। অধ্যাপক ডা. দীন মোহাম্মদ নূরুল হক বলেন, কিছুক্ষণ আগেই জানতে পেরেছি আমাকে এ দায়িত্ব দেওয়া হয়েছে।
দায়িত্ব সম্পর্কে প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন, প্রধানমন্ত্রী বড় স্বপ্ন নিয়েই আমাকে দায়িত্ব দিয়েছেন। তিনি এ প্রতিষ্ঠানকে শুধু বাংলাদেশেই না সারাবিশ্বে যাতে বেস্ট একটি বিশ্ববিদ্যালয় হিসেবে রূপান্তর করতে পারি সেই আশা নিয়েই আমাকে দায়িত্ব দিয়েছেন। এ কাজে আমি সচেষ্ট থাকবো।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম