শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

>> আন্দোলনে ‘ঘোলা পানিতে মাছ শিকারের’ উদ্দেশ্য সফল হবে না: রিজভী

>> তুরস্কের পার্লামেন্টে মক্কা প্রতিরক্ষা চুক্তি অনুমোদন

>> পুলিশ সদস্যদের পিটিয়ে বাসে তুলে ক্যাম্পাসে নিয়ে গেলেন কুবি শিক্ষার্থীরা

>> দেশের সব কারাগারের জন্য ৭ দফা নির্দেশনা

আপনি পড়ছেন : স্বাস্থ্য

গ্রীষ্মে ডায়াবেটিস রোগীদের সুস্থ থাকতে যা মেনে চলা জরুরি


DhakaReport24.com || 2023-03-22 12:31:00
গ্রীষ্মে ডায়াবেটিস রোগীদের সুস্থ থাকতে যা মেনে চলা জরুরি

ডায়াবেটিসের সমস্যা ক্রমশ দৈনন্দিন জীবনের অংশ হয়ে উঠেছে। চিকিৎসকদের মতে, শীত এবং গ্রীষ্ম, এই দুই মৌসুমে ডায়াবেটিস রোগীদের বাড়তি সাবধানতা মেনে চলা জরুরি। কারণ ডায়াবেটিস নিয়ন্ত্রণে না রাখলে হিট স্ট্রোকের ঝুঁকি বেশি থাকে। এ ছাড়া, গরমে এমনিতে শরীরে পানির পরিমাণ কমে যায়। ডায়াবেটিস থাকলে এই আশঙ্কা দ্বিগুণ হয়। তাই সুস্থ থাকতে কয়েকটি বাড়তি নিয়ম মেনে চলা প্রয়োজন।

শরীরচর্চা করুন

ডায়াবেটিসে ভুগছেন এমন অনেকেই নিয়মিত শরীরচর্চা করেন। গরমে এ বিষয়টিতে আরো বেশি করে জোর দিতে হবে। অন্য সময়ে যদি ৩০ মিনিট শরীরচর্চা করেন, গ্রীষ্মে চেষ্টা করুন আরো ১৫ মিনিট বাড়িয়ে দেওয়ার। আর খুব ভালো হয় যদি ভোর ৫টায় উঠে ব্যায়াম করেন। উপকার পাবেন।

ফাইবারে ভরা খাবার খান

ডায়াবেটিস রোগীদের প্রতিদিনের খাবারের তালিকায় কি থাকছে, সেটা অত্যন্ত জরুরি। ইচ্ছা করলেই সব কিছু খাওয়া যায় না। গরমে আরো বেশি সতর্ক থাকতে হবে এ বিষয়ে। বাইরের খাবার, মিষ্টি, তেলেভাজা, এই ধরনের খাবার থেকে পুরোপুরি দূরে থাকুন। বদলে ফাইবার আছে এমন খাবার বেশি করে খান। ওটস, ব্রাউন রাইস, গাজর, টম্যাটো রোজের পাতে রাখুন।

পর্যাপ্ত পরিমাণ পানি খান

ডায়াবেটিস থাকলে হিট স্ট্রোকের ঝুঁকি এড়াতে পানি খাওয়ার বিকল্প কিছু নেই। বাইরে বেরোলে সঙ্গে পানির বোতল রাখতে ভুলবেন না। প্রতি ১৫ মিনিট অন্তর পানি খান। পাশাপাশি, পানি আছে এমন ফল খান নিয়ম করে। কোনোভাবেই শরীরে যেন পানির অভাব না তৈরি হয়।

শর্করার মাত্রা নিয়মিত পরীক্ষা করুন

সারা বছর অনেকেই প্রতি দিন শর্করার মাত্রা পরীক্ষা করেন না। গ্রীষ্মে এই ভুল করবেন না। প্রতিদিন সকালে উঠে মনে করে রক্তে শর্করার মাত্রা পরীক্ষা করুন। যদি দেখেন শর্করার মাত্রা বেশি, সঙ্গে সঙ্গে চিকিৎসকের পরামর্শ নিন। ফেলে রাখবেন না। নিয়ম মেনে চললেও অনেক সময়ে শর্করার মাত্রা কিন্তু বেড়ে যেতে পারে। তাই রোজ পরীক্ষা করলে বিষয়টি সম্পর্কে ওয়াকিবহাল থাকা যাবে।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম