শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

>> আন্দোলনে ‘ঘোলা পানিতে মাছ শিকারের’ উদ্দেশ্য সফল হবে না: রিজভী

>> তুরস্কের পার্লামেন্টে মক্কা প্রতিরক্ষা চুক্তি অনুমোদন

>> পুলিশ সদস্যদের পিটিয়ে বাসে তুলে ক্যাম্পাসে নিয়ে গেলেন কুবি শিক্ষার্থীরা

>> দেশের সব কারাগারের জন্য ৭ দফা নির্দেশনা

আপনি পড়ছেন : স্বাস্থ্য

আজই হচ্ছে এমবিবিএস ভর্তি পরীক্ষার ফল প্রকাশ


DhakaReport24.com || 2023-03-12 12:04:15
আজই হচ্ছে এমবিবিএস ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

সরকারি-বেসরকারি মেডিকেল কলেজে এমবিবিএস (২০২২-২৩ শিক্ষাবর্ষ) প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার ফলাফল আজ (রোববার) প্রকাশিত হবে বলে জানিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

রোববার (১২ মার্চ) বেলা ১১টায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মাইনুল ইসলাম প্রধান  বিষয়টি নিশ্চিত করেছেন।


তিনি বলেন, আজ দুপুর দেড়টায় মহাখালীর স্বাস্থ্য অধিদপ্তরের (পুরাতন) সভাকক্ষে মেডিকেল ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে। এ সময় স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক উপস্থিত থাকবেন।

এর আগে, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের চিকিৎসা শিক্ষার পরিচালক (ভারপ্রাপ্ত) ডা. মুজতাহিদ মুহাম্মদ হোসেন জানান, আমাদের পরিকল্পনা হলো সোমবারের মধ্যে ফল দিয়ে দেব। আমরা স্বাস্থ্যমন্ত্রীকে জানিয়েছি, তিনি যদি আমাদের অধিদপ্তরে সময় দেন তাহলে এখানেই আমরা আয়োজন করব।

এর আগে ১০ মার্চ সকাল ১০টায় শুরু হয়ে বেলা ১১টা পর্যন্ত কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই শেষ হয় ২০২২-২৩ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষা। রাজধানীর ৫টিসহ দেশের ১৯টি কেন্দ্রের ৫৭টি ভেন্যুতে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হয়।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম