শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

>> আন্দোলনে ‘ঘোলা পানিতে মাছ শিকারের’ উদ্দেশ্য সফল হবে না: রিজভী

>> তুরস্কের পার্লামেন্টে মক্কা প্রতিরক্ষা চুক্তি অনুমোদন

>> পুলিশ সদস্যদের পিটিয়ে বাসে তুলে ক্যাম্পাসে নিয়ে গেলেন কুবি শিক্ষার্থীরা

>> দেশের সব কারাগারের জন্য ৭ দফা নির্দেশনা

আপনি পড়ছেন : স্বাস্থ্য

বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন পেলো ফাইজারের টিকা


DhakaReport24.com || 2021-01-01 21:56:00
বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন পেলো ফাইজারের টিকা



ফাইজার ও বায়োএনটেকের করোনাভাইরাসের ভ্যাকসিনের জরুরি অনুমোদন দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা(হু)। বৃহস্পতিবার এই অনুমোদন দেয় তারা। এর ফলে দেশগুলোর জন্য এই ভ্যাকসিন আমদানি করা ও বিতরণ করার পথ সহজ হলো।

যুক্তরাষ্ট্র ও জার্মানির বানানো এই ভ্যাকসিনটির গত ৮ ডিসেম্বর থেকে যুক্তরাজ্যে ভ্যাকসিন কর্মসূচি শুরু হয়। পরে শুরু হয় যুক্তরাষ্ট্র, কানাডা ও ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে।

হু জানিয়েছে, এক বছর আগে চীনে করোনাভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেওয়ার পর প্রথম ফাইজার অ্যান্ড বায়োএনটেকের ভ্যাকসিনের অনুমোদন দিলো তারা।

ওষুধ নিশ্চিতকরণে হুয়ের কর্মকর্তা মারিয়ানগেলা সিমাও বলেন, করোনাভাইরাসের ভ্যাকসিনের বিশ্বের সহজলভ্যতা নিশ্চিতে এটি একটি ইতিবাচক পদক্ষেপ।

বিবৃতিতে তিনি আরো বলেন, কিন্তু আমি সেই প্রয়োজনের উপর জোড় দিতে চাই যেন যথেষ্ট ভ্যাকসিন সরবরাহের জন্য বিশ্ব প্রচেষ্টা অব্যাহত রাখে। তাহলে সব জায়গায় জনগণের প্রয়োজনের ভিত্তিতে তা সরবরাহ করা যাবে।

হুয়ের মতে, জরুরি ব্যবহারের তালিকা বিভিন্ন দেশের নিয়ন্ত্রকদের ভ্যাকসিনের আমদানি ও বিতরণ অনুমোদনের পথ উন্মুক্ত করে দিবে।

ফাইজার অ্যান্ড বায়োএনটেকের ভ্যাকসিনের সুরক্ষা, কার্যকারিতা ও গুণমান নিজেদের বিশেষজ্ঞ দিয়ে পরীক্ষা করিয়েছেন বলেও জানায় সংস্থাটি। সেখানে ঝুঁকির বিরুদ্ধে সুবিধার বিষয়টিও বিবেচনা করা হয়েছে।

বিবৃতিতে হু জানিয়েছে, পর্যালোচনায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্ধারণ করে দেওয়া নিরাপত্তা ও কার্যকারিতার মানদণ্ড এই ভ্যাকসিন পূরণ করেছে এবং করোনাভাইরাস মোকাবেলায় এই ভ্যাকসিনের সুবিধাগুলি ঝুঁকির থেকে বেশি।