শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

>> আন্দোলনে ‘ঘোলা পানিতে মাছ শিকারের’ উদ্দেশ্য সফল হবে না: রিজভী

>> তুরস্কের পার্লামেন্টে মক্কা প্রতিরক্ষা চুক্তি অনুমোদন

>> পুলিশ সদস্যদের পিটিয়ে বাসে তুলে ক্যাম্পাসে নিয়ে গেলেন কুবি শিক্ষার্থীরা

>> দেশের সব কারাগারের জন্য ৭ দফা নির্দেশনা

আপনি পড়ছেন : স্বাস্থ্য

মডার্নার টিকা ৯৪ শতাংশ কার্যকর


DhakaReport24.com || 2020-12-01 21:26:15
মডার্নার টিকা ৯৪ শতাংশ কার্যকর



মডার্নার তৈরি টিকা করোনাভাইরাস (কভিড-১৯) সংক্রমণ প্রতিরোধে ৯৪ দশমিক ১ শতাংশ কার্যকর এবং এর মারাত্মক কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই বলে ট্রায়ালের চূড়ান্ত ফলাফলের বরাতে জানিয়েছে মার্কিন কোম্পানিটি।

নিজেদের তৈরি করোনা (কভিড-১৯) টিকার শেষ ধাপের ট্রায়ালের (পরীক্ষা) চূড়ান্ত ফলাফল আসার পর টিকার প্রস্তুতকারী প্রতিষ্ঠান মডার্না জানিয়েছে, জরুরি ব্যবহারের অনুমোদন পেতে সোমবার (৩০ নভেম্বর) যুক্তরাষ্ট্র ও ইউরোপের নিয়ন্ত্রক সংস্থার কাছে আবেদন করবে তারা।

মডার্নার তৈরি টিকার চূড়ান্ত ফলাফল নিয়ে সোমবার প্রকাশিত এক প্রতিবেদনে রয়টার্স জানিয়েছে, এবার কভিড-১৯ টিকা ব্যবহারের জন্য বিশ্বজুড়ে অনুমোদন পাওয়ার প্রক্রিয়া শুরু হচ্ছে।

মডার্না জানায়, যুক্তরাষ্ট্রে অনুমোদনের আবেদন জমা দেয়ার পাশাপাশি মডার্না ইউরোপীয় মেডিসিন এজেন্সি থেকে শর্তসাপেক্ষে অনুমোদনের আবেদন করবে। এরই মধ্যে তাদের তথ্য ও প্রতিবেদনের পর্যালোচনা চলছে এবং অন্যান্য নিয়ন্ত্রক সংস্থার সঙ্গে পর্যালোচনার বিষয়ে কথা বলবে প্রতিষ্ঠানটি।

মডার্নার চিফ মেডিকেল অফিসার ড. টাল জাকস বলেন, ‘আমরা মনে করি আমাদের টিকা অত্যন্ত কার্যকর। এটি প্রমাণ করার মতো তথ্য এখন আমাদের কাছে আছে। আমরা আশা করি করোনা মহামারি ঠেকাতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।’

গত সপ্তাহে ৯৪ দশমিক এক শতাংশ কার্যকারিতার ফলাফল দেখে তিনি আবেগাপ্লুত হয়ে পড়েছিলেন বলে জানান জাকস।