শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

>> আন্দোলনে ‘ঘোলা পানিতে মাছ শিকারের’ উদ্দেশ্য সফল হবে না: রিজভী

>> তুরস্কের পার্লামেন্টে মক্কা প্রতিরক্ষা চুক্তি অনুমোদন

>> পুলিশ সদস্যদের পিটিয়ে বাসে তুলে ক্যাম্পাসে নিয়ে গেলেন কুবি শিক্ষার্থীরা

>> দেশের সব কারাগারের জন্য ৭ দফা নির্দেশনা

আপনি পড়ছেন : স্বাস্থ্য

৩ অক্টোবরের পরে দেশে টিকার প্রথম ডোজ বন্ধ: স্বাস্থ্যমন্ত্রী


DhakaReport24.com || 2022-09-17 14:16:15
৩ অক্টোবরের পরে দেশে টিকার প্রথম ডোজ বন্ধ: স্বাস্থ্যমন্ত্রী

৩ অক্টোবরের পরে দেশে করোনাভাইরাস প্রতিরোধী টিকার প্রথম ডোজ দেওয়া বন্ধ হয়ে যাবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

তিনি বলেন, ‘কারণ অনেক টিকার মেয়াদোত্তীর্ণ তারিখ শেষ হয়ে যাবে, টিকা থাকবে না হয়তো।’

 শনিবার ১৭ সেপ্টেম্বর দুপুরে ৫-১১ বছর বয়সী শিশুদের কোভিড ১৯ ভ্যাকসিন কার্যক্রম সংক্রান্ত জাতীয় কর্মশালায় তিনি একথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘৩ অক্টোবর থেকে প্রথম ডোজ দিতে পারবো না, দ্বিতীয় ডোজ দেওয়াও কষ্ট হয়ে যাবে। ১১ অক্টোবর থেকে জেলা উপজেলা পর্যায়ে ৫-১১ বছর বয়সী শিশুদের টিকা কার্যক্রম শুরু হবে।’

যারা টিকার প্রথম, দ্বিতীয় ডোজ ও বুস্টার ডোজ নেননি, তাদের প্রতি আহ্বান জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘তারা যেন দ্রুত টিকা নিয়ে নেন। ২৮ সেপ্টেম্বর থেকে ক্যাম্পেইন শুরু হবে ৩ অক্টোবর পর্যন্ত চলবে। তারপরও টিকা কার্যক্রম চলবে। একটা থ্রাস্ট হিসেবে এই ক্যাম্পেইন চালানো হবে।’

এসময় মন্ত্রী জানান, প্রথম ডোজ নেয়নি প্রায় ৩৩ লাখ মানুষ, দ্বিতীয় ডোজ নেয়নি প্রায় ৯৪ লাখ মানুষ। পাশাপাশি বুস্টার ডোজ দেওয়া হয়েছে প্রায় ৪ কোটি মানুষকে।

জাহিদ মালেক বলেন, ‘করোনা নিয়ন্ত্রণ না করতে পারলে পৃথিবীর কী অবস্থা হয়, তা আপনার দেখেছেন। করোনা নিয়ন্ত্রণে না থাকলে শিক্ষা কার্যক্রম ব্যাহত হয়। এখন টিকা দেওয়া হচ্ছে ছেলেমেয়েরা স্কুলে যাচ্ছে। করোনা বেড়ে গেলে অর্থনীতিতে প্রভাব পড়বে। আমাদের শিল্প কারখানায়, চলাচলে প্রভাব পড়বে।’

ঢাকারিপোর্ট২৪.কম/নোমান/আরএএম