শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

>> আন্দোলনে ‘ঘোলা পানিতে মাছ শিকারের’ উদ্দেশ্য সফল হবে না: রিজভী

>> তুরস্কের পার্লামেন্টে মক্কা প্রতিরক্ষা চুক্তি অনুমোদন

>> পুলিশ সদস্যদের পিটিয়ে বাসে তুলে ক্যাম্পাসে নিয়ে গেলেন কুবি শিক্ষার্থীরা

>> দেশের সব কারাগারের জন্য ৭ দফা নির্দেশনা

আপনি পড়ছেন : স্বাস্থ্য

‘ফোনে ৩০ সেকেন্ডের বেশি কথা বলা ঠিক না’


DhakaReport24.com || 2022-04-16 20:51:30
‘ফোনে ৩০ সেকেন্ডের বেশি কথা বলা ঠিক না’

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সাবেক উপাচার্য এবং নাক, কান ও গলা বিশেষজ্ঞ অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত বলেছেন, মোবাইল ফোনে যত কম কথা বলা যায় ততই ভালো। অনুষ্ঠানে বিশ মিনিটের বেশি বক্তৃতা করা ভাল না। মোবাইলে ত্রিশ সেকেন্ডের বেশি কথা বলা ঠিক না।

শনিবার (১৬ এপ্রিল) বিশ্ব কণ্ঠ দিবস উপলক্ষে বিএসএমএমইউয়ে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রাণ গোপাল দত্ত বলেন, রাতে ঘুমানোর আড়াই ঘণ্টা আগে খেতে হবে। সকালে ও রাতে গরম পানি খেলে গলা ভালো থাকে। ৪০ বছর বয়সের কোনো ব্যক্তির যদি ১৫ দিনের বেশি গলা ভেঙে থাকে, তাকে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

তিনি আরও বলেন, সাগর রুনির হত্যাকাণ্ডের সময় যদি অপরাধীর কণ্ঠ রেকর্ড করা থাকতো তবে তদন্তকারীর কাজ ৮০ শতাংশ সহজ হয়ে যেত। একটি বাচ্চার ভয়েস কখনো অ্যাডাল্টের মতো না। একজন তরুণ ও একজন তরুণীর ভয়েস এক রকম না। অর্থাৎ কারো ভয়েস কারো মতো না।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমদ, নাক কান গলা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. আজাহারুল ইসলাম, কক্লিয়ার ইমপ্ল্যান্ট প্রকল্পের পরিচালক ও সিন্ডিকেট মেম্বার অধ্যাপক ডা. এইচএম জহুরুল হক সাচ্চু, অধ্যাপক ডা. বেলায়েত হোসেন সিদ্দিকী, অধ্যাপক ডা. কামরুল হাসান তরফদার, আবৃত্তিশিল্পী অধ্যাপক ভাস্কর বন্দ্যোপাধ্যায় প্রমুখ।

ঢাকারিপোর্ট২৪.কম/এমএইচ/আরএএম