রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : স্বাস্থ্য

বিশ্ব ঘুম দিবস আজ


DhakaReport24.com || 2022-03-17 00:15:15
বিশ্ব ঘুম দিবস আজ

আজ বিশ্ব ঘুম দিবস। প্রতি বছর মার্চ মাসের তৃতীয় শুক্রবার দিবসটি পালিত হয়। ২০০৮ সালে প্রথমবার দিবসটি পালন করে ‘ওয়ার্ল্ড অ্যাসোসিয়েশন অব স্লিপ মেডিসিন’ এর ওয়ার্ল্ড স্লিপ ডে কমিটি। ঘুমের অভাবে শারীরিক ও মানসিক ক্ষতির বিষয়ে মানুষকে জানানোই ছিল এই কমিটির মূল উদ্দেশ্য।

বিশ্ব ঘুম দিবস মূলত ওয়ার্ল্ড অ্যাসোসিয়েশন অব স্লিপ মেডিসিনের অর্থায়নে অনুষ্ঠিত বার্ষিক ইভেন্ট। এ বছর এই দিবসের মূল প্রতিপাদ্য বিষয় হলো, ‘গুনগত ঘুম, সুস্থ মন, সুখী পৃথিবী’। 

আজকাল আমরা ঘুমের ক্ষেত্রে যেন 'ব্যাংক্রাপ্ট' হয়ে যাচ্ছি। পুরো বিশ্বের পূর্ণবয়স্ক মানুষদের দুই তৃতীয়াংশ মানুষ সঠিকভাবে ঘুমান না। 'World health organization' তাই এই 'sleep loss' এর সমস্যাকে এখন 'এপিডেমিক 'ঘোষণা করেছে।

আসলে খাদ্য বাসস্থানের মতো ঘুমও কিন্তু বেঁচে থাকার অপরিহার্য একটি শর্ত। খাবার কিনতে পয়সা লাগে, অথচ ঘুম কিনতে হয় না, তবু ঘুমাই না আমরা। আজকাল ৭৮-৭৯ রকমের 'স্লিপ ডিসঅর্ডার' আছে। 

রাতের ঘুম ঠিক না হলে পরের দিন সকালে সারাদিন তার প্রভাব থাকছে। আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, বাচ্চারা স্মৃতি হারায়, মেধা কমে যায়। বড়রা হৃৎপিণ্ডের এবং স্নায়ুর সমস্যায় পড়েন। 'ওবেসিটি', 'ডায়াবেটিস', 'অ্যালঝাইমার' এর সম্ভাবনা বাড়ে। 

'WHO' বলছে 'chronic sleep deprivation', ক্যান্সারের সম্ভাবনা বাড়াচ্ছে কম ঘুমের জন্য। 


ঢাকারিপোর্ট২৪.কম/এসএম/আরএএম