মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬

২৭ শ্রাবণ ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬

২৭ শ্রাবণ ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : বরগুনা

তালতলীতে পরিস্কার পরিচ্ছন্নতার অভিযান ও মানববন্ধন অনুষ্ঠিত


এম, মিলন-বরগুনা দক্ষিণ প্রতিনিধি
DhakaReport24.com || 2023-12-10 11:41:45
তালতলীতে পরিস্কার পরিচ্ছন্নতার অভিযান ও মানববন্ধন অনুষ্ঠিত

বরগুনার তালতলীতে জলবায়ু ন্যায্যতার দাবিতে (GLOBAL DAY OF ACTION FOR CLIMATE JUSTICE) পরিস্কার পরিচ্ছন্নতার অভিযান ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৯ ডিসেম্বর) সকাল দশটায় "শুভসন্ধ্যা" সমুদ্র সৈকতে এ পরিস্কার পরিচ্ছন্নতার অভিযান ও মানববন্ধন আয়োজন করা হয়। এসময় উপস্থিত ছিলেন নলবুনিয়া জেলে সমিতির সভাপতি মো. শাহজাহান শেখ, শুভসন্ধ্যা সৈকত রক্ষা কমিটির আহবায়ক মো. জাহাঙ্গীর হোসেন, সাবেক ইউপি সদস্য আলমগীর হোসেন, মো. বাবুল হাওলাদার, মো. বেলাল হোসেন ফারাবী, জুঁই রাখাইন (বিডি ক্লিন) সহ এলাকাবাসী।

এসময় বক্তারা ভাঙনের হাত থেকে "শুভসন্ধ্যা" সমুদ্র সৈকত, বন, পরিবেশ ও বিদ্যুৎ কেন্দ্রের দূষিত বর্জ থেকে পায়রা (বুড়িশ্বর) নদী রক্ষা জন্য সংশ্লিষ্ট মহলের নিকট আবেদন জানান।

ওয়াটারকিপার্স বাংলাদেশ, শুভসন্ধ্যা সমুদ্র সৈকত রক্ষা কমিটি ও নলবুনিয়া জেলে সমিতির আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে এলাকার দুই শতাধিক এলাকাবাসী অংশগ্রহণ করেন।

মানববন্ধন পরবর্তী বিডি ক্লিন তালতলী'র উদ্যোগে "শুভসন্ধ্যা" সমুদ্র সৈকতে পরিস্কার পরিচ্ছন্নতার অভিযান চালানো হয়। এসময় পর্যটকদের ফেলে রাখা নানা রকম ময়লা বিশেষ করে পলিথিন, প্লাস্টিক বোতল কুড়িয়ে সৈকত পরিস্কার পরিচ্ছন্ন করা হয়। বিডি ক্লিনের জুঁই রাখাইন ঢাকারিপোর্ট২৪ কে বলেন আমরা সরকারের  পর্যটন মন্ত্রনালয়কে সৈকতের সৌন্দর্য রক্ষার জন্য ডাস্টবিন স্হাপনের অনুরোধ জানাই। এসময় অনেকের হাতে  প্লাকার্ড বহন করতে দেখা যায়। যাতে লেখা ছিলো "সৈকতে কেহ ময়লা, আবর্জনা ফেলবেন না" "আমাদের সৈকত আমরা পরিস্কার করি, আমাদের সৈকত আমরা রক্ষা করি " ইত্যাদি।

মানববন্ধন সঞ্চালনা করেন পর্যটন উদ্যোক্তা ও পরিবেশ কর্মী এবং ওয়াটারকিপার্স বাংলাদেশের (তালতলী-আমতলী) উপজেলা সমন্বয়ক আরিফ রহমান, তিনি বলেন চলমান জলবায়ু সম্মেলন (কপ–২৮) উপলক্ষে বছরব্যপী এ ক্যাম্পেইন চলমান থাকবে।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম