রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : ঝালকাঠি

ঝালকাঠিতে মা ইলিশ শিকারের দায়ে তিন জনকে জরিমানা


ঝালকাঠি প্রতিনিধি
DhakaReport24.com || 2022-10-22 18:11:15
ঝালকাঠিতে মা ইলিশ শিকারের দায়ে তিন জনকে জরিমানা

ঝালকাঠির নলছিটির সুগন্ধা নদীতে নিষিদ্ধ সময়ে মা ইলিশ শিকারের দায়ে তিন কিশোর জেলেকে ৫ হাজার টাকা করে মোট ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

শনিবার (২২অক্টোবর) নলছিটি উপজেলা মৎস্য দপ্তর ও প্রশাসনের যৌথ অভিযানে সুগন্ধা নদীতে মা ইলিশ শিকারের সময় তাদের আটক করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা সিকদার।

আটককৃতরা হলেন উপজেলার মগড় ইউনিয়নের উজ্জ্বল (১৭), ওবায়দুল (১৬) ও মো. রাজিব(১৬)।

নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা সিকদার জানান, সরকারী আদেশ শতভাগ প্রতিজ্ঞা পালন করে মা ইলিশ রক্ষায় প্রশাসন সদা তাৎপর।

নলছিটি উপজেলা মৎস্য কর্মকর্তা (অ.দা.) সৈয়দ নজরুল ইসলাম জানান, মা ইলিশ শিকারের নিষেধাজ্ঞার ১৫তম দিনে তিনজন কিশোর জেলেকে আটক করা হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত ৮ জন জেলেকে দন্ড প্রদান করা হলো।

অভিযানে ব্যাপক পরিমান কারেন্ট জাল জব্দ করে জনসম্মুক্ষে পুড়িয়ে ফেলা হয়েছে। জব্দকৃত মাছ বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়েছে।

ঢাকারিপোর্ট২৪.কম/এসএ/আরএএম