শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

>> আন্দোলনে ‘ঘোলা পানিতে মাছ শিকারের’ উদ্দেশ্য সফল হবে না: রিজভী

>> তুরস্কের পার্লামেন্টে মক্কা প্রতিরক্ষা চুক্তি অনুমোদন

>> পুলিশ সদস্যদের পিটিয়ে বাসে তুলে ক্যাম্পাসে নিয়ে গেলেন কুবি শিক্ষার্থীরা

>> দেশের সব কারাগারের জন্য ৭ দফা নির্দেশনা

আপনি পড়ছেন : জাতীয়

এবার ঈদে ১ কোটি পশু কুরবানি হবে: কৃষিমন্ত্রী


DhakaReport24.com || 2026-05-14
এবার ঈদে ১ কোটি পশু কুরবানি হবে: কৃষিমন্ত্রী

মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী আমিন উর রশিদ বলেছেন, এবার কুরবানির ঈদে বাংলাদেশে কোনো পশু সংকট নেই। আসন্ন কুরবানির ঈদে ১ কোটি গরু মহিষ ভেড়া কুরবানি হবে।

বৃহস্পতিবার দুপুরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় লেকে পোনা মাছ অবমুক্তকরণ কর্মসূচি উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

এর আগে সাভারের বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটে (বিএলআরআইএ) কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা ও বৃক্ষরোপণ করেন। 

এ সময় ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মো. সালাউদ্দিন বাবু, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব দেলোয়ার হোসেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান উপস্থিত ছিলেন।

কৃষিমন্ত্রী বলেন, বাংলাদেশে যেন ভারত থেকে চোরাই পথে গরু না আসতে পারে সেজন্য সরকার যথেষ্ট সজাগ রয়েছে। বিজিবির সঙ্গে মিটিং করেছি যাতে কোনো গরু আসতে না পারে।

তিনি আরও বলেন, শুধু কুরবানির গরুই না, বর্তমানে বাংলাদেশ মাংসে স্বয়ংসম্পূর্ণ। কৃষকরা এখন জানে কী করে গরু লালন পালন করতে হয়। সব কিছুই ডেভেলপড হয়েছে তাই দেশের বাইরে থেকে গরু আনার কোনো প্রয়োজন নেই।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম