শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

>> আন্দোলনে ‘ঘোলা পানিতে মাছ শিকারের’ উদ্দেশ্য সফল হবে না: রিজভী

>> তুরস্কের পার্লামেন্টে মক্কা প্রতিরক্ষা চুক্তি অনুমোদন

>> পুলিশ সদস্যদের পিটিয়ে বাসে তুলে ক্যাম্পাসে নিয়ে গেলেন কুবি শিক্ষার্থীরা

>> দেশের সব কারাগারের জন্য ৭ দফা নির্দেশনা

আপনি পড়ছেন : জাতীয়

বাসসের এমডি মাহবুব মোর্শেদের পদত্যাগ


DhakaReport24.com || 2026-03-15
বাসসের এমডি মাহবুব মোর্শেদের পদত্যাগ

বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান সম্পাদক মাহবুব মোর্শেদ পদত্যাগ করেছেন। সংশ্লিষ্ট একটি সূত্র নিশ্চিত করেছে যে, নির্ধারিত দুই বছর মেয়াদের আগেই তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন।

বর্তমানে বাসসের অফিসিয়াল ওয়েবসাইটে এমডি ও প্রধান সম্পাদকের তালিকায় মাহবুব মোর্শেদের নাম আর দেখা যাচ্ছে না। এর আগে গত ২০২৪ সালের ১৮ আগস্ট অন্তর্বর্তীকালীন সরকার তাকে দুই বছরের চুক্তিতে এই গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দিয়েছিল।

সম্প্রতি মাহবুব মোর্শেদের বিরুদ্ধে ওঠা ‘দুর্নীতির’ অভিযোগ খতিয়ে দেখতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে। গত ১৯ ফেব্রুয়ারি গঠিত এই কমিটিকে দ্রুততম সময়ের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছিল।

এরই মধ্যে রাজধানীর পল্টনে বাসস কার্যালয়ে সাংবাদিক ও কর্মচারীদের একটি অংশের বিক্ষোভের মুখে পড়েন তিনি। সেখানে তাকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করা হলে তিনি অফিস ত্যাগ করেন। পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে মাহবুব মোর্শেদ অভিযোগ করেন যে, ‘মব তৈরি করে’ তাকে সরানোর জন্য পরিকল্পিত চাপ সৃষ্টি করা হয়েছে।

সচিবালয়ে এ বিষয়ে সাংবাদিকের প্রশ্নের জবাবে তথ্য ও প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, বাসস একটি সরকারি সংবাদ সংস্থা এবং এখানে নিয়োগ বা অব্যাহতির সুনির্দিষ্ট বিধিবিধান রয়েছে। সরকার সেই নিয়ম মেনেই যাবতীয় সিদ্ধান্ত গ্রহণ করবে। যে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হয়েছে, তা বিধি অনুযায়ী সমাধান করা হবে।

উল্লেখ্য, জুলাই গণ-অভ্যুত্থান পরবর্তী সময়ে সংবাদমাধ্যমে সংস্কারের অংশ হিসেবে মাহবুব মোর্শেদকে এই দায়িত্ব দেওয়া হয়েছিল। তবে মেয়াদ শেষ হওয়ার আগেই তাকে পদ ছাড়তে হলো।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম