রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : জাতীয়

বাংলাদেশিদের দ্রুত ইউক্রেন ত্যাগের পরামর্শ


DhakaReport24.com || 2022-02-15 19:16:00
বাংলাদেশিদের দ্রুত ইউক্রেন ত্যাগের পরামর্শ

প্রবাসী বাংলাদেশিদেরকে অবিলম্বে ইউক্রেন ত্যাগ করার পরামর্শ দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) এই পরামর্শ দিয়েছে পোল্যান্ডের বাংলাদেশ দূতাবাস।

পোল্যান্ডের বাংলাদেশ দূতাবাস জরুরি বার্তায় বলেছে, বর্তমান অবস্থার পরিপ্রেক্ষিতে ইউক্রেনের প্রবাসী বাংলাদেশিদেরকে অবিলম্বে সে দেশ ত্যাগ করার পরামর্শ দেওয়া হচ্ছে। অন্য কোন দেশে যেতে না পারলে তারা বাংলাদেশে যেতে পারেন। ঘটনাবলি পর্যবেক্ষণ করে পরবর্তীতে দূতাবাসের পক্ষ থেকে পরামর্শ হালনাগাদ করা হবে বলেও জানানো হয়।

একইসঙ্গে সব বাংলাদেশিকে অত্যাবশ্যকীয় না হলে ইউক্রেনে সব ধরনের ভ্রমণ পরিহার করার জন্য পরামর্শ দেওয়া হলো।

যাতে করে জরুরি প্রয়োজনে দূতাবাস থেকে তাদের সঙ্গে যোগাযোগ করা যায় সেজন্য ইউক্রেনে অবস্থানরত সব বাংলাদেশিকে তাদের অবস্থানের তথ্য দূতাবাসকে অবহিত রাখার জন্য অনুরোধ করা হলো।