শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

>> আন্দোলনে ‘ঘোলা পানিতে মাছ শিকারের’ উদ্দেশ্য সফল হবে না: রিজভী

>> তুরস্কের পার্লামেন্টে মক্কা প্রতিরক্ষা চুক্তি অনুমোদন

>> পুলিশ সদস্যদের পিটিয়ে বাসে তুলে ক্যাম্পাসে নিয়ে গেলেন কুবি শিক্ষার্থীরা

>> দেশের সব কারাগারের জন্য ৭ দফা নির্দেশনা

আপনি পড়ছেন : জাতীয়

চট্টগ্রামের সলিমপুরে কম্বাইন্ড অপারেশন চালানো হবে: প্রেস সচিব


DhakaReport24.com || 2026-01-20
চট্টগ্রামের সলিমপুরে কম্বাইন্ড অপারেশন চালানো হবে: প্রেস সচিব

চট্টগ্রামের সলিমপুরে র‍্যাব কর্মকর্তা নিহত হওয়ার পর সরকার কঠোর অবস্থান নিয়েছে এবং ওই এলাকায় একটি যৌথ অভিযান বা কম্বাইন্ড অপারেশন চালানোর ঘোষণা দিয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে প্রশাসনিক পুনর্বিন্যাস-সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির সভা শেষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

১৯ জানুয়ারিতে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুরের পাহাড়ি এলাকায় অভিযানে গিয়ে দুর্বৃত্তদের হামলায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) এক কর্মকর্তা নিহত হন। এ সময় আহত হয়েছেন আরও তিন র‍্যাব সদস্য।

চট্টগ্রামের এই এলাকা দীর্ঘদিন ধরে ভূমিদস্যু ও সন্ত্রাসীদের নিয়ন্ত্রণে এবং এখানে অভিযান চালানো আইনশৃঙ্খলা বাহিনীর জন্য চ্যালেঞ্জিং হয়ে দাঁড়িয়েছে। সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে সরকারি জমি দখল করে গড়ে ওঠা অবৈধ বসতিতে অভিযান চলাকালে সন্ত্রাসীরা র‍্যাবকে লক্ষ্য করে হামলা চালায়।

তিনি বলেন, ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ও গণভোটে ঝুঁকিপূর্ণ ও অতি গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোর মধ্যে ৬,৫৫২ কেন্দ্রে সিসিটিভি আছে, বাকি ২১,৯৪৬টি কেন্দ্রে ৩১ জানুয়ারির মধ্যে সিসিটিভির আওতায় আনা হবে। কমপক্ষে ৬টি করে সিসিটিভি থাকবে। বাকিগুলোতে স্থানীয় প্রশাসনের উদ্যোগ নেওয়া হবে। ২৯৯টি কেন্দ্রে বিদ্যুৎ নেই সেখানে জেনারেটর দিয়ে চালানো হবে। সবগুলো কেন্দ্রেই সিসিটিভি ক্যামেরা দেওয়া হবে।’

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সরকারি বাসভবন যমুনায় অনুষ্ঠেয় এ বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা। চারটি নতুন থানার অনুমোদন দিয়েছে প্রশাসনিক পুনর্বিন্যাস-সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি।

প্রেস সচিব বলেন, ‘লুট হওয়া অস্ত্র দ্রুত উদ্ধারের তাগাদা দিয়েছেন প্রধান উপদেষ্টা।’

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম